হাড়ের ক্ষয় বলতে এর ভেতর ফাঁপা হয়ে যাওয়া বোঝায়। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে বলে অস্টিওপোরোসিস। অর্থ ছিদ্রযুক্ত হাড়। এটি হলে হাড় পাতলা হয়ে এর জোর কমে যায়, ঘনত্ব ও গুণগত মান কমে ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে। সঙ্গে ব্যথা তো থাকেই, পঙ্গুত্বেরও আশঙ্কা বাড়ে।
অস্টিওপোরোসিসকে বলা হয় নীরব ঘাতক। এই রোগ হলে পড়ে গেলে, হোঁচট খেলে, হাঁচি দিলে এমনকি সামান্য নড়াচড়াতেও হাড় ভাঙতে পারে। গবেষণায় দেখা গেছে, পঞ্চাশোর্ধ্ব পাঁচজনের মধ্য়ে একজন পুরুষের আর তিনজনের মধ্য়ে একজন নারীর হাড় ক্ষয়ের কারণে ভেঙে যায়। অস্টিওপোরোসিসের কারণে এমন হাড় ভাঙা জীবন সংশয় করে তুলতে পারে। তাই অস্টিওপোরোসিস প্রতিরোধে সতর্ক হওয়া জরুরি।
প্রতিরোধে কিছু বিষয় মেনে চলুন
কখন ঝুঁকি বেশি
হাড় সুস্থ রাখতে
ক্যালসিয়াম গ্রহণে সচেতন হোন
ওজন ঠিক রাখা চাই
বিএমআই যেন ১৯-এর বেশি থাকে, সেদিকে লক্ষ রাখতে হবে। এর কম থাকা মানে প্রয়োজনের তুলনায় কম ওজন। বিএমআই ১৯ দশমিক ১ থেকে ২৪ দশমিক ৯ থাকলে তা স্বাভাবিক। আমাদের দেশের জন্য ১৯ দশমিক ১ থেকে ২৩ থাকলে ওজন ঠিক আছে ধরে নেওয়া হয়। ২৫ থেকে ২৯ দশমিক ৯ থাকলে বুঝতে হবে প্রয়োজনের তুলনায় ওজন বেশি আছে। ৩০-এর বেশি হলে তা স্থূল বলে ধরে নেওয়া হয়।
অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী, সাবেক অধ্যক্ষ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল

চিকিৎসা সেবাকে সাধারণ মানুষের জন্য সহজলভ্য করার ওপর গুরুত্বারোপ করে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ‘ভবিষ্যতে মানুষকে আর চিকিৎসার জন্য ডাক্তারের পেছনে ঘুরতে হবে না, বরং ডাক্তাররাই মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেবেন।
৯ ঘণ্টা আগে
স্বাধীনতার পর পাঁচ দশকের বেশি সময় ধরে দেশের স্বাস্থ্যব্যবস্থায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মাতৃ ও শিশুমৃত্যুর হার কমেছে, বেড়েছে গড় আয়ু। তবে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ, জনস্বাস্থ্যের উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার ব্যবস্থাপনায় রয়েছে সীমাবদ্ধতা।
৪ দিন আগে
শীতকে বিদায় জানিয়ে চলে এসেছে ঋতুরাজ বসন্ত। প্রকৃতিতে ছড়াচ্ছে উষ্ণতা। এই অবস্থায় ঋতু পরিবর্তনজনিত কারণে অনেকেই এখন সর্দি-জ্বরে আক্রান্ত হচ্ছেন। এ ক্ষেত্রে কয়েকটি বিষয় অনুসরণ করলেই রোগীর কষ্ট কিছুটা কমানো সম্ভব।
৪ দিন আগে
প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ এবং বাংলাদেশ নটর ডেম অ্যালামনাই অব নর্থ আমেরিকার উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য প্যালিয়েটিভ কেয়ার সেনসিটাইজেশন অনুষ্ঠান হয়ে গেল। আজ ১৫ ফেব্রুয়ারি, নটর ডেম ইউনিভার্সিটি বাংলাদেশের সার্বিক সহায়তায় বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়...
৫ দিন আগে