আমরা রোজা রেখে ভাজাপোড়া খাওয়ার যে রেওয়াজ করে ফেলেছি, তা কবে কীভাবে চালু হয়েছে, ঠিক জানা নেই। আমাদের দেশীয় খাবারের যে ঘরানা আছে, সেটা কিন্তু এমন নয়। সম্ভবত পাকিস্তানের খাদ্যসংস্কৃতির সঙ্গে এর কিছুটা মিল আছে। কিন্তু কখনোই আমাদের গ্রামবাংলায় ভাজাপোড়া খাওয়ার এমন প্রচলন ছিল না। হালে পুরো দেশে রোজায় এখন ভাজাপোড়া খাওয়ার ঝোঁক বেশি। এসব ভাজাপোড়া খাওয়ার দোকানগুলোতে এখন বসে ‘ইফতারির বাজার’।
এই ভাজাপোড়া খাবারকে ইফতারি বলে যে ব্র্যান্ডিং করা হয়েছে, তাতে আমাদের স্বাস্থ্যের চরম ক্ষতি হয়ে যাচ্ছে। বিশেষ করে রোজা যে সংযমের বিষয়, সেটা আর এখন আমাদের সামনে নেই। রোজা মানেই হচ্ছে বাহারি খাবারের মাস। কেনাকাটার মাস।
ইফতারে ভাজাপোড়া খাওয়া স্বাস্থ্যসম্মত নয়। বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এটি বেশ কয়েকটি কারণে ক্ষতিকর হতে পারে। রোজায় দিনভর উপবাসের পর শরীর পুষ্টিকর ও সহজে হজম হয় এমন খাবার চায়। কিন্তু তেলে ভাজা ও অতিরিক্ত মসলাযুক্ত খাবার হজমে সমস্যা তৈরি করতে পারে।
ভাজাপোড়া খাবার গ্রহণে ক্ষতি
স্বাস্থ্যবিজ্ঞান বলে, ইফতারে ভাজাপোড়া খাবার না খাওয়াই ভালো। এটি হজমের সমস্যা তৈরি করতে পারে, ওজন বাড়াতে পারে এবং দীর্ঘ মেয়াদে হৃদ্রোগের ঝুঁকি বাড়ায়। তাই স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবারের দিকে বিশেষভাবে নজর দেওয়া উচিত।
জিলাপিও স্বাস্থ্যকর নয়
ভাজাপোড়ার বাইরে আমরা ইফতারে আরেকটি খাবার খাই, তা হলো জিলাপি। পুরো বছর খাওয়া না হলেও ইফতারে ভীষণ জনপ্রিয় হয়ে ওঠে এটি। অথচ একটা ১০০ গ্রাম আকারের জিলাপি খেলে ডায়াবেটিসের রোগীদের ৭ পয়েন্ট সুগার বেড়ে যায়। ফলে ইফতারে জিলাপি খুব স্বাস্থ্যসম্মত খাবার নয়। জিলাপি মূলত পরিশোধিত চিনি বা রিফাইন্ড সুগার, ময়দা এবং ডুবো তেলে ভাজার মাধ্যমে তৈরি হয়। এ ধরনের খাবার শরীরের জন্য ক্ষতিকর হতে পারে।
জিলাপির ক্ষতিকর দিক
জিলাপিতে অতিরিক্ত চিনি ও কার্বোহাইড্রেট থাকে। এটি খেলে রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়ে এবং কমে। এতে শরীর দুর্বল হয়ে পড়ে এবং দ্রুত ক্ষুধা লাগে, যা অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা বাড়ায়।
লেখক: খাদ্য পথ্য ও আকুপ্রেশার বিশেষজ্ঞ, প্রধান নির্বাহী, প্রাকৃতিক নিরাময় কেন্দ্র

চিকিৎসা সেবাকে সাধারণ মানুষের জন্য সহজলভ্য করার ওপর গুরুত্বারোপ করে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ‘ভবিষ্যতে মানুষকে আর চিকিৎসার জন্য ডাক্তারের পেছনে ঘুরতে হবে না, বরং ডাক্তাররাই মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেবেন।
১১ ঘণ্টা আগে
স্বাধীনতার পর পাঁচ দশকের বেশি সময় ধরে দেশের স্বাস্থ্যব্যবস্থায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মাতৃ ও শিশুমৃত্যুর হার কমেছে, বেড়েছে গড় আয়ু। তবে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ, জনস্বাস্থ্যের উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার ব্যবস্থাপনায় রয়েছে সীমাবদ্ধতা।
৪ দিন আগে
শীতকে বিদায় জানিয়ে চলে এসেছে ঋতুরাজ বসন্ত। প্রকৃতিতে ছড়াচ্ছে উষ্ণতা। এই অবস্থায় ঋতু পরিবর্তনজনিত কারণে অনেকেই এখন সর্দি-জ্বরে আক্রান্ত হচ্ছেন। এ ক্ষেত্রে কয়েকটি বিষয় অনুসরণ করলেই রোগীর কষ্ট কিছুটা কমানো সম্ভব।
৪ দিন আগে
প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ এবং বাংলাদেশ নটর ডেম অ্যালামনাই অব নর্থ আমেরিকার উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য প্যালিয়েটিভ কেয়ার সেনসিটাইজেশন অনুষ্ঠান হয়ে গেল। আজ ১৫ ফেব্রুয়ারি, নটর ডেম ইউনিভার্সিটি বাংলাদেশের সার্বিক সহায়তায় বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়...
৫ দিন আগে