অ্যাকসেপ্টেন্স অ্যান্ড কমিটমেন্ট থেরাপি বা এসিটি হলো মানসিক সমস্যা দূর করার একটি থেরাপি। মানসিকভাবে সমস্যায় পড়লে বিশেষজ্ঞের পরামর্শে এ থেরাপি নেওয়া যেতে পারে।
মানসিকভাবে বেদনা দেয় বা কোনো বিশেষ ঘটনার কথা ভাবলেই যন্ত্রণাদায়ক চিন্তাভাবনা কিংবা অনুভূতি তৈরি হতে পারে মানুষের।কোনো না কোনো নির্দিষ্ট অবস্থা থেকে এগুলো তৈরি হয়। সেগুলো এড়ানো বা নিয়ন্ত্রণ করার চেষ্টা করলে আরও বেশি কষ্ট দেয়। এ ধারণার ওপর ভিত্তি করে তৈরি হয়েছে অ্যাকসেপ্টেন্স অ্যান্ড কমিটমেন্ট থেরাপি বা এসিটি।
পারিপার্শ্বিক ঘটনার ওপর ব্যক্তির কোনো হাত থাকে না। আপনার চারপাশে এবং আপনার জীবনে যা ঘটে চলেছে, সেগুলোকে স্বাভাবিকভাবে গ্রহণ করতে শেখায় এসিটি। এ থেরাপি সামগ্রিকভাবে একজন মানুষের মনস্তাত্ত্বিক নমনীয়তা বিকাশে সহায়তা করতে পারে। এমনকি বেদনাদায়ক অনুভূতির মাঝেও এটি নিজের ওপর নিয়ন্ত্রণ নিতে শেখায়।
অ্যাকসেপ্টেন্স অ্যান্ড কমিটমেন্ট থেরাপিস্টরা বিভিন্ন মননশীল কৌশলের পাশাপাশি আচরণ পরিবর্তন বা বিহেভিয়ার চেঞ্জিং কৌশল ব্যবহার করে। একে প্রায়ই অন্যান্য থেরাপির সঙ্গে ব্যবহার করা হয়। এসিটিকে স্বল্পমেয়াদি প্রক্রিয়া হিসেবে ব্যবহার করা যেতে পারে।
কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, এক্সপোজার থেরাপি, মাইন্ডফুলনেস বেজড কগনিটিভ থেরাপি ইত্যাদির সঙ্গে অ্যাকসেপ্টেন্স অ্যান্ড কমিটমেন্ট থেরাপি নেওয়া যায়। তবে যেকোনো ধরনের মানসিক থেরাপি নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ জরুরি।
সূত্র: হেলথলাইন

চিকিৎসা সেবাকে সাধারণ মানুষের জন্য সহজলভ্য করার ওপর গুরুত্বারোপ করে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ‘ভবিষ্যতে মানুষকে আর চিকিৎসার জন্য ডাক্তারের পেছনে ঘুরতে হবে না, বরং ডাক্তাররাই মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেবেন।
৩ ঘণ্টা আগে
স্বাধীনতার পর পাঁচ দশকের বেশি সময় ধরে দেশের স্বাস্থ্যব্যবস্থায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মাতৃ ও শিশুমৃত্যুর হার কমেছে, বেড়েছে গড় আয়ু। তবে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ, জনস্বাস্থ্যের উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার ব্যবস্থাপনায় রয়েছে সীমাবদ্ধতা।
৪ দিন আগে
শীতকে বিদায় জানিয়ে চলে এসেছে ঋতুরাজ বসন্ত। প্রকৃতিতে ছড়াচ্ছে উষ্ণতা। এই অবস্থায় ঋতু পরিবর্তনজনিত কারণে অনেকেই এখন সর্দি-জ্বরে আক্রান্ত হচ্ছেন। এ ক্ষেত্রে কয়েকটি বিষয় অনুসরণ করলেই রোগীর কষ্ট কিছুটা কমানো সম্ভব।
৪ দিন আগে
প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ এবং বাংলাদেশ নটর ডেম অ্যালামনাই অব নর্থ আমেরিকার উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য প্যালিয়েটিভ কেয়ার সেনসিটাইজেশন অনুষ্ঠান হয়ে গেল। আজ ১৫ ফেব্রুয়ারি, নটর ডেম ইউনিভার্সিটি বাংলাদেশের সার্বিক সহায়তায় বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়...
৫ দিন আগে