সামাজিক উদ্বেগমূলক ব্যাধি বা সোশ্যাল ফোবিয়া একধরনের উদ্বেগজনিত মানসিক রোগ। এ রোগে আক্রান্ত ব্যক্তিরা মনোসামাজিক পরিস্থিতির মুখোমুখি হওয়াকে প্রচণ্ড ভয় পান। এটি জিনগত কারণে হতে পারে এবং সাধারণত বয়ঃসন্ধিকালে শুরু হয়।
সামাজিক ভীতি
সাধারণ লাজুকতার চেয়ে বেশি কিছু। এতে আক্রান্ত ব্যক্তি সামাজিক অনুষ্ঠান বা পরিস্থিতি নিয়ে অনেক বেশি চিন্তিত থাকেন। সে ভয় তাঁর কাজকর্ম, আত্মবিশ্বাস ও সম্পর্কে মারাত্মক প্রভাব ফেলে। এর ফলে আক্রান্ত ব্যক্তিদের দৈনন্দিন জীবনে সংকট ও প্রতিবন্ধকতার সৃষ্টি হয়।
উপসর্গ
অচেনা লোকের সামনে কথা বলতে বা আলাপ করতে অস্বস্তি।
লজ্জা বা ভয়ের কারণে সব ধরনের সামাজিক অনুষ্ঠান এড়িয়ে চলা। মানুষের সামনে অস্বাভাবিক বা বিব্রতকর আচরণ না করে ফেলেন—সে ভয়ে সব সময় আড়ষ্ট থাকা। সমালোচনা ভয় পাওয়া। কারও চোখের দিকে তাকিয়ে কথা বলতে না-পারা। মুখ শুকিয়ে যাওয়া, অতিরিক্ত ঘাম, বুক ধড়ফড় করা, হাত-পা ঝিমঝিম করা বা অসাড় হয়ে আসা ইত্যাদি শারীরিক উপসর্গ দেখা দেওয়া।
চিকিৎসা
এ রোগের মূল চিকিৎসা সাইকোথেরাপি। যেমন, কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি। এটি একটি পরামর্শভিত্তিক চিকিৎসা, যা রোগীর চিন্তার ধরন পরিবর্তনের মাধ্যমে উদ্বেগের ফলে সৃষ্ট শারীরিক প্রতিক্রিয়ার উন্নতি সাধন করে। এ ছাড়া বিষণ্নতা নিরোধক কিছু ওষুধ রোগ সারাতে কার্যকরী।
পাশাপাশি যা করণীয়
দুশ্চিন্তার কারণগুলো বোঝার চেষ্টা করুন। বিভিন্ন সামাজিক পরিস্থিতিতে মনের অবস্থা ও আচরণ কী হয়, তা ডায়েরিতে লিখে রাখুন। এতে নিজের সম্পর্কে পরিষ্কার ধারণা পাবেন এবং অনাকাঙ্ক্ষিত ব্যাপারগুলো নিজেই পরিবর্তন করতে পারবেন।
কঠিন সামাজিক পরিস্থিতিকে মনে মনে ছোট ছোট ধাপে ভাঙুন। প্রথম ধাপে অভ্যস্ত হলেই পরবর্তী ধাপের দিকে এগিয়ে যান। ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করুন। পরিচিত লোকজনের সঙ্গে কুশল বিনিময়, চোখের দিকে তাকিয়ে কথা বলার অনুশীলন করুন।
দুশ্চিন্তা বাড়লে শ্বাসপ্রশ্বাসের ব্যায়ামের মতো বিভিন্ন রিল্যাক্সেশন পদ্ধতি প্রয়োগের মাধ্যমে তা কমানোর চেষ্টা করুন।
লেখক: সহকারী অধ্যাপক, মনোরোগ বিভাগ, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল

স্বাধীনতার পর পাঁচ দশকের বেশি সময় ধরে দেশের স্বাস্থ্যব্যবস্থায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মাতৃ ও শিশুমৃত্যুর হার কমেছে, বেড়েছে গড় আয়ু। তবে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ, জনস্বাস্থ্যের উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার ব্যবস্থাপনায় রয়েছে সীমাবদ্ধতা।
৩ দিন আগে
শীতকে বিদায় জানিয়ে চলে এসেছে ঋতুরাজ বসন্ত। প্রকৃতিতে ছড়াচ্ছে উষ্ণতা। এই অবস্থায় ঋতু পরিবর্তনজনিত কারণে অনেকেই এখন সর্দি-জ্বরে আক্রান্ত হচ্ছেন। এ ক্ষেত্রে কয়েকটি বিষয় অনুসরণ করলেই রোগীর কষ্ট কিছুটা কমানো সম্ভব।
৪ দিন আগে
প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ এবং বাংলাদেশ নটর ডেম অ্যালামনাই অব নর্থ আমেরিকার উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য প্যালিয়েটিভ কেয়ার সেনসিটাইজেশন অনুষ্ঠান হয়ে গেল। আজ ১৫ ফেব্রুয়ারি, নটর ডেম ইউনিভার্সিটি বাংলাদেশের সার্বিক সহায়তায় বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়...
৫ দিন আগে
দরজায় কড়া নাড়ছে মাহে রমজান, মুসলিম জাতির জন্য শ্রেষ্ঠ মাস। সুন্দরভাবে সিয়াম সাধনা করতে আগে থেকে মাসটি নিয়ে থাকে অনেক পরিকল্পনা। সেই পরিকল্পনার একটা বড় অংশ হচ্ছে মাহে রমজানের খাওয়াদাওয়া। কীভাবে খাবার খেলে কোনো ধরনের জটিলতা ছাড়াই রোজা রাখা যাবে, সেটা বেশ গুরুত্বপূর্ণ।
৬ দিন আগে