দেশের ৫০ লাখ মানুষ মেরুদণ্ডের সমস্যায় ভুগছে। এর মধ্যে গুরুতর সমস্যায় ভুগছে ৫ লাখ মানুষ। এসব রোগে আক্রান্তদের দুর্বিষহ জীবনের কষ্ট লাঘবে এ-সংক্রান্ত সেবার পরিধি বাড়াতে হবে, নিতে হবে পুনর্বাসনের ব্যবস্থা।
বিশ্ব স্পাইন দিবস উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা ও বৈজ্ঞানিক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
আজ সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এই সেমিনার অনুষ্ঠিত হয়। ‘মুভ ইউর স্পাইন’ প্রতিপাদ্যে এ অনুষ্ঠানের আয়োজন করে নিউরোস্পাইন সোসাইটি অব বাংলাদেশ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ জানান, দেশে প্রতিবছর প্রায় ২০ হাজার স্পাইনজনিত সমস্যার অপারেশন করতে হয়। এই বিশ্ববিদ্যালয়ে প্রতিবছর ১ হাজার স্পাইনের অপারেশন হয়ে থাকে।
বিএসএমএমইউর নিউরোসার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আখলাক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সার্জারি অনুষদের ডিন, বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জন্সের সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন।
তিনি বলেন, ‘মেরুদণ্ডকে সুস্থতায় সবাইকে সচেতন হতে হবে। মেরুদণ্ড আমাদের অমূল্য সম্পদ, এর যত্ন নিন। মেরুদণ্ড আছে বলেই সোজা হয়ে দাঁড়াতে পারি, মেরুদণ্ড আছে বলেই আমরা হাঁটতে পারি। বাংলাদেশের পাঁচ লাখ মানুষ গুরুতর মেরুদণ্ডের রোগে ভুগছে।’
সেমিনারের জানানো হয়, দুর্ঘটনাসহ নানাভাবে মানুষ মেরুদণ্ডের সমস্যায় আক্রান্ত হয়। পৃথিবীতে ৭ দশমিক ৫ ভাগ মানুষ মেরুদণ্ডের সমস্যায় ভোগে। বাংলাদেশের প্রায় ৫০ লাখ মানুষ ঘাড়, পিঠের কোনো না কোনো সমস্যায় ভোগে। প্রায় ৫ লাখ মানুষ শারীরিকভাবে চলাচলে অক্ষম হয়ে যায়। যে মানুষটি কোমর বা মেরুদণ্ডের ব্যথায় হাঁটতে পারে না, তার দুর্বিষহ জীবনের কষ্ট দূরীকরণে পরিধি বাড়াতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বণিক, টেকনোলোজি অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবতোষ পাল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহাম্মদ হাফিজুর রহমান প্রমুখ।

স্বাধীনতার পর পাঁচ দশকের বেশি সময় ধরে দেশের স্বাস্থ্যব্যবস্থায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মাতৃ ও শিশুমৃত্যুর হার কমেছে, বেড়েছে গড় আয়ু। তবে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ, জনস্বাস্থ্যের উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার ব্যবস্থাপনায় রয়েছে সীমাবদ্ধতা।
৩ দিন আগে
শীতকে বিদায় জানিয়ে চলে এসেছে ঋতুরাজ বসন্ত। প্রকৃতিতে ছড়াচ্ছে উষ্ণতা। এই অবস্থায় ঋতু পরিবর্তনজনিত কারণে অনেকেই এখন সর্দি-জ্বরে আক্রান্ত হচ্ছেন। এ ক্ষেত্রে কয়েকটি বিষয় অনুসরণ করলেই রোগীর কষ্ট কিছুটা কমানো সম্ভব।
৪ দিন আগে
প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ এবং বাংলাদেশ নটর ডেম অ্যালামনাই অব নর্থ আমেরিকার উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য প্যালিয়েটিভ কেয়ার সেনসিটাইজেশন অনুষ্ঠান হয়ে গেল। আজ ১৫ ফেব্রুয়ারি, নটর ডেম ইউনিভার্সিটি বাংলাদেশের সার্বিক সহায়তায় বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়...
৫ দিন আগে
দরজায় কড়া নাড়ছে মাহে রমজান, মুসলিম জাতির জন্য শ্রেষ্ঠ মাস। সুন্দরভাবে সিয়াম সাধনা করতে আগে থেকে মাসটি নিয়ে থাকে অনেক পরিকল্পনা। সেই পরিকল্পনার একটা বড় অংশ হচ্ছে মাহে রমজানের খাওয়াদাওয়া। কীভাবে খাবার খেলে কোনো ধরনের জটিলতা ছাড়াই রোজা রাখা যাবে, সেটা বেশ গুরুত্বপূর্ণ।
৬ দিন আগে