পায়ুপথের বিভিন্ন রোগে সর্বাধুনিক একটি চিকিৎসা হলো লেজার অপারেশন। পায়ুপথের বিভিন্ন রোগ, যেমন পাইলস, এনাল ফিসার, এনাল ফিস্টুলা, এনাল স্টেনোসিস ইত্যাদি রোগে এ পদ্ধতিতে চিকিৎসা করা যায়। এ প্রক্রিয়ায় কোনো কাটাছেঁড়া করতে হয় না বলে ক্ষত ও রক্তপাত হয় না। ফলে সেলাইও করতে হয় না। এ জন্য পায়ুপথে ব্যথা, ক্ষত ইত্যাদি থাকে না। দীর্ঘদিন ড্রেসিং করা, গরম পানিতে বসা— যা সাধারণত পায়ুপথের বিভিন্ন অপারেশন করতে হয়। লেজার চিকিৎসায় এসবের প্রয়োজন হয় না।
পায়ুপথের বিভিন্ন রোগের অপারেশনে অনেক সমস্যা তৈরি হয়। সাধারণত যেকোনো অপারেশনের পর সে জায়গাটি সম্পূর্ণ জীবাণুমুক্ত রাখতে হয় বলে তা ব্যান্ডেজ দিয়ে ঢেকে রাখা হয়। কিন্তু পায়ুপথের কোনো অপারেশন সম্পূর্ণ জীবাণুমুক্ত করে শেষ করা সম্ভব হয় না। কারণ সেখানে স্বাভাবিকভাবে কোটি কোটি জীবাণু থাকে এবং অপারেশনের পরেও রোগীকে মলত্যাগ করতে হয়। এ জন্য প্রতি মুহূর্তে অপারেশনের জায়গাটিতে জীবাণুর সংক্রমণ হয়। এ ছাড়া পায়ুপথ সব সময় ব্যবহারের ফলে বিশ্রামও পায় না।
এই বিশ্রাম যেকোনো অপারেশন সফল হওয়ার অন্যতম শর্ত। ফলে পায়ুপথ কেটে অপারেশন করলে সে ক্ষত সহজে ভালো হতে চায় না। কখনো কখনো ক্ষত শুকাতে ১ থেকে ২ মাস পর্যন্ত সময় লেগে যায়। অন্যদিকে পায়ুপথে স্নায়ু বা নার্ভ অনেক বেশি থাকায় অপারেশনে তীব্র ব্যথা হয়। এ জন্য পায়ুপথের কোনো রোগে অপারেশনের কথা বললে বেশির ভাগ রোগী আতঙ্কিত হয়ে পড়েন।
বর্তমানে লেজার অপারেশন পায়ুপথের বিভিন্ন রোগের চিকিৎসায় বৈপ্লবিক পরিবর্তন এনেছে। পাইলস, এনাল ফিসার, ফিস্টুলা যা-ই হোক না কেন, লেজার চিকিৎসায় কোনো কাটাছেঁড়ার ভয় নেই। একটি সুইয়ের মতো অ্যাপ্লিকেটর দিয়ে পায়ুপথের বিভিন্ন জায়গায় লেজার প্রয়োগ করা হয়। এতে জটিল হিসাব–নিকাশ করতে হয়। এ ছাড়া সুনির্দিষ্ট জায়গায় অত্যন্ত সূক্ষ্মভাবে এই লেজার প্রয়োগ করতে হয়।
দেশে এখন এ পদ্ধতির চিকিৎসা চলছে।
লেখক: কলোরেকটাল ও হেপাটোবিলিয়ারি সার্জন, পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড, শ্যামলী, ঢাকা

চিকিৎসা সেবাকে সাধারণ মানুষের জন্য সহজলভ্য করার ওপর গুরুত্বারোপ করে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ‘ভবিষ্যতে মানুষকে আর চিকিৎসার জন্য ডাক্তারের পেছনে ঘুরতে হবে না, বরং ডাক্তাররাই মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেবেন।
৫ ঘণ্টা আগে
স্বাধীনতার পর পাঁচ দশকের বেশি সময় ধরে দেশের স্বাস্থ্যব্যবস্থায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মাতৃ ও শিশুমৃত্যুর হার কমেছে, বেড়েছে গড় আয়ু। তবে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ, জনস্বাস্থ্যের উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার ব্যবস্থাপনায় রয়েছে সীমাবদ্ধতা।
৪ দিন আগে
শীতকে বিদায় জানিয়ে চলে এসেছে ঋতুরাজ বসন্ত। প্রকৃতিতে ছড়াচ্ছে উষ্ণতা। এই অবস্থায় ঋতু পরিবর্তনজনিত কারণে অনেকেই এখন সর্দি-জ্বরে আক্রান্ত হচ্ছেন। এ ক্ষেত্রে কয়েকটি বিষয় অনুসরণ করলেই রোগীর কষ্ট কিছুটা কমানো সম্ভব।
৪ দিন আগে
প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ এবং বাংলাদেশ নটর ডেম অ্যালামনাই অব নর্থ আমেরিকার উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য প্যালিয়েটিভ কেয়ার সেনসিটাইজেশন অনুষ্ঠান হয়ে গেল। আজ ১৫ ফেব্রুয়ারি, নটর ডেম ইউনিভার্সিটি বাংলাদেশের সার্বিক সহায়তায় বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়...
৫ দিন আগে