মধ্য আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডি আর কঙ্গো) রাজধানী কিনশাসার মাই-এনডোম্বে প্রদেশে নৌকাডুবিতে ২১ শিশুসহ ৮৬ জনের বেশি যাত্রী নিহত হয়েছেন। গত সোমবার প্রদেশের কোয়া নদীতে নৌকাডুবির এই ঘটনা ঘটেছে বলে দেশটির প্রেসিডেন্ট ফেলিক্স শিসেকেদি জানিয়েছেন।
স্থানীয় সূত্রের বারত দিয়ে চীনা সংবাদমাধ্যম শিনহুয়া বলছে, কঙ্গোর নৌপথে প্রায় এই ধরনের প্রাণঘাতী নৌ দুর্ঘটনা ঘটে। দেশটির নৌপথে চলাচলকারী যানবাহনে সব সময়ই ধারণক্ষমতার বেশি যাত্রী পরিবহন করা হয়। সর্বশেষ দুর্ঘটনাকবলিত ওই নৌকা থেকে ১৮৫ জন যাত্রীকে উদ্ধার করা হচ্ছে। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় প্রেসিডেন্টের কার্যালয় বলেছে, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট এই দুর্ভাগ্যজনক ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে যাতে ভবিষ্যতে এই ধরনের বিপর্যয় আবার না ঘটে সেই বিষয়ে পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
প্রেসিডেন্টের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয়ভাবে তৈরি করা নৌকাটি সোমবার গভীর রাতে মাই-এনডোম্বে প্রদেশে ডুবে যায়। কোয়া নদীতে ডুবে যাওয়ার সময় নৌকাটিতে শতাধিক যাত্রী ছিলেন।

ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানে শীর্ষ নেতাদের লক্ষ্যবস্তু করার কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের বরাতে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে এই খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তথ্য অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিলে ইরানের শাসন পরিবর্তনের প্রচেষ্টাও এই...
২৭ মিনিট আগে
গত বছরের এপ্রিল থেকে প্রায় প্রতিটি দেশের পণ্যের ওপর ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসান। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, এই শুল্ক ছাড়া আমেরিকা ধ্বংস হয়ে যাবে এবং বিশ্ব আমাদের নিয়ে হাসাহাসি করবে।
১ ঘণ্টা আগে
ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
৩ ঘণ্টা আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
৪ ঘণ্টা আগে