নাইজারে বোমা হামলায় দেশটির সেনাবাহিনীর ২৩ কর্মকর্তা ও সেনা নিহত হওয়ার ঘটনায় দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ২০ মার্চ নাইজারের তিলাবেরি অঞ্চলে সন্ত্রাসী হামলায় অন্তত ২৩ জন নিহত হয়।
গত শনিবার ইসলামিক স্টেটের নিজস্ব বার্তা সংস্থা ‘আমাক’ এক বিবৃতিতে দায় স্বীকার করেছে। বিবৃতিটি প্রকাশিত হয়েছে সামাজিক মাধ্যম টেলিগ্রামে। সেখানে আইএস জানায়, ২০ মার্চ নাইজারের পশ্চিমাঞ্চলে অবস্থিত তিলাবেরি অঞ্চলের তেগুয়ে শহরের কাছে সংগঠিত হামলায় তাদের হাত আছে।
গত বৃহস্পতিবার নাইজারের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তিলাবেরিতে সন্ত্রাসী হামলায় ২৩ সেনাসদস্য নিহত ও ১৭ জনের বেশি আহত হয়েছে। তিনি আরও জানান, এ সময় পাল্টা বন্দুক হামলায় ৩০ হামলাকারীও নিহত হয়েছে।
ঘটনার দিন, নাইজার সৈন্যরা বিদ্রোহকবলিত তিলাবেরি অঞ্চলে একটি অভিযান শেষে ব্যারাকে ফেরার প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় শতাধিক সশস্ত্র ব্যক্তি আধুনিক বিস্ফোরক ও আত্মঘাতী বোমাসহ সেনাদের ছাউনিতে আঘাত হানে।
পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে ১২ বছর ধরে ইসলামপন্থী বিদ্রোহ ছড়িয়ে পড়েছে। এই বিদ্রোহীরা মূল মালি থেকে আসা। দেশটি দীর্ঘদিন ধরেই এই গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে। এর ফলে দেশটিতে হাজার হাজার মানুষকে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৩৮ মিনিট আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
১ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৩ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৩ ঘণ্টা আগে