
দক্ষিণ আফ্রিকায় বাদুড়ের দেহে নতুন ধরনের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। চীনের বিজ্ঞানীরা এই করোনা আবিষ্কার করেছে। নতুন এই করোনাভাইরাসের নাম রাখা হয়েছে নিওকোভ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাত দিয়ে আজ শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে জানানো হয়, এই নতুন ধরনের করোনাভাইরাস মানবদেহের জন্য হুমকি হতে পারে। তবে এ নিয়ে আরও গবেষণা প্রয়োজন।
করোনাভাইরাস এমন একটি ভাইরাস, যা সাধারণ ঠান্ডা রোগ থেকে শুরু করে তীব্র শ্বাস-প্রশ্বাসের সমস্যা তৈরি করতে পারে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, নতুন শনাক্ত হওয়া ভাইরাসটি মানুষের জন্য ঝুঁকিপূর্ণ কি না, তা নিশ্চিত করার জন্য আরও গবেষণার প্রয়োজন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাত দিয়ে রাশিয়ান বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়, গবেষণায় শনাক্ত হওয়া ভাইরাস মানুষের জন্য ঝুঁকি তৈরি করবে কি না, তা জানার জন্য আরও গবেষণা প্রয়োজন।
সংস্থাটি জানায়, মানবদেহে সংক্রামক রোগের ৭৫ শতাংশই আসে বন্য প্রাণী থেকে। বন্য প্রাণী থেকে মানবদেহে ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে কাজ করা হচ্ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
নতুন ধরনের করোনাভাইরাসের খবর জানানোয় চীনের বিজ্ঞানীদের ধন্যবাদ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ।
গবেষণা অনুযায়ী, কোভিড-১৯ ভাইরাসের মতো মানবদেহের কোষে সংক্রমিত হতে পারে নিওকোভ। এসম্পর্কিত একটি গবেষণা বায়োআরজিভ নামের এক ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তবে এর পিয়ার রিভিউ হয়নি।

পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
২১ মিনিট আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
২ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৩ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৪ ঘণ্টা আগে