পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ জন সেনাসদস্য নিহত হয়েছেন এবং ২২ জন আহত হয়েছেন। গত রোববার টেসিস শহরের কাছে এই হামলার জন্য ইসলামিক স্টেটকে দায়ী করেছে মালি সরকার। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
স্থানীয় সময় বুধবার এক বিবৃতিতে মালি সরকার বলেছে, সন্ত্রাসী গোষ্ঠীর জটিল ও সমন্বিত হামলার জোরালো প্রতিক্রিয়া দেখিয়েছে টেসিসের সেনা ইউনিট। সম্ভবত ইসলামিক স্টেট ইন দ্য গ্রেটার সাহারা (আইএসজিএস) এই হামলা চালিয়েছে। হামলায় তারা ড্রোন, বিস্ফোরক, গাড়িবোমা ও আর্টিলারি ব্যবহার করেছিল বলে ধারণা করা হচ্ছে।
কয়েক ঘণ্টার ভয়াবহ এই যুদ্ধে মালির সেনারা অন্তত ৩৭ যোদ্ধাকে হত্যা করেছে বলে সরকারি বিবৃতিতে বলা হয়েছে।
এর আগে সেনাবাহিনী বলেছিল, সন্ত্রাসী হামলায় ১৭ সেনাসদস্য নিহত হয়েছেন এবং ৯ জন নিখোঁজ রয়েছেন।
সহিংসতার লাগাম টানতে ব্যর্থতার অভিযোগ তুলে ২০০০ সালে মালির গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলে নেয় সামরিক সরকার। কিন্তু তার পরও সহিংসতা অব্যাহত রয়েছে মালিতে। গত জুলাইয়ের শেষ দিকে দেশটির প্রধান সামরিক ঘাঁটিতে হামলা হয়েছিল। এ হামলার দায় স্বীকার করেছে আল-কায়েদার একটি সহযোগী সংগঠন।
এক দশকেরও বেশি সময় ধরে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই করছে মালির সেনাবাহিনী। পশ্চিম আফ্রিকার সাহেল শহরজুড়ে সন্ত্রাসীদের তৎপরতা বেশি। সাম্প্রতিক বছরগুলোতে মালির সেনাবাহিনীর ওপর সন্ত্রাসী গোষ্ঠীগুলোর হামলা বেড়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আদালত যে জরুরি ক্ষমতার আওতায় শুল্ক আরোপের পথ আটকে দিয়েছে, তার পরিবর্তে তিনি অন্য আইনি পন্থা ব্যবহার করবেন—যেগুলো থেকে আরও বেশি রাজস্ব আদায় সম্ভব হতে পারে।
২ ঘণ্টা আগে
ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানে শীর্ষ নেতাদের লক্ষ্যবস্তু করার কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের বরাতে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে এই খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তথ্য অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিলে ইরানের শাসন পরিবর্তনের প্রচেষ্টাও এই...
৩ ঘণ্টা আগে
গত বছরের এপ্রিল থেকে প্রায় প্রতিটি দেশের পণ্যের ওপর ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসান। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, এই শুল্ক ছাড়া আমেরিকা ধ্বংস হয়ে যাবে এবং বিশ্ব আমাদের নিয়ে হাসাহাসি করবে।
৪ ঘণ্টা আগে
ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
৫ ঘণ্টা আগে