শনিবার উগান্ডার একটি শরণার্থীশিবিরে প্রার্থনার সময় বজ্রপাতের ঘটনায় ১৪ জন নিহত হয়েছে। রোববার প্রকাশিত এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে সিএনএন।
এ বিষয়ে এক বিবৃতিতে উগান্ডার পুলিশ জানিয়েছে, উত্তর উগান্ডার লাম্বো জেলায় ওই বজ্রপাতে আহত হয়েছেন আরও অন্তত ৩৪ জন।
পুলিশ বাহিনীর মুখপাত্র কিতুউমা রুসোকে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে বলেছেন, ‘হতাহতদের এখনো শনাক্ত করা যায়নি। বিকেল ৫টার দিকে যখন বৃষ্টি শুরু হয় তখন তাঁরা প্রার্থনার জন্য জড়ো হয়েছিলেন। বিকেল সাড়ে পাঁচটায় ঘটে ওই বজ্রপাতের ঘটনা।’
লাম্বো জেলা অফিসের তথ্য অনুসারে, দক্ষিণ সুদানের সঙ্গে সীমান্তবর্তী উগান্ডার পালাবেক শরণার্থীশিবিরে প্রায় ৮০ হাজার মানুষ বসবাস করে। এসব মানুষের বেশির ভাগ দক্ষিণ সুদান থেকে এসে আশ্রয় নিয়েছে। ২০২০ সালে আনুষ্ঠানিকভাবে দক্ষিণ সুদানের গৃহযুদ্ধ শেষ হলেও দেশটিতে এখনো অস্থিতিশীলতা বিরাজ করছে।
আফ্রিকার সেন্ট্রাল বেল্টে বজ্রপাত একটি খুবই সাধারণ ঘটনা। বজ্রপাতে উগান্ডায় প্রায় সময়ই মারাত্মক সব ঘটনা ঘটেছে।
বিবিসি জানিয়েছে, ২০২০ সালে উগান্ডার উত্তর-পশ্চিমাঞ্চলে একটি বজ্রপাতে ১০ শিশু নিহত হয়েছিল। এর আগে ২০১১ সালে আরেকটি বজ্রপাতে ১৮ শিশু এবং তাদের শিক্ষক নিহত হয়েছিলেন।

পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
২০ মিনিট আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
২ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৩ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৪ ঘণ্টা আগে