আফ্রিকার দেশ নাইজেরিয়ায় চলমান ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮৫ জনে। দেশটির জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা (এনইএমএ) গতকাল বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে। তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এনইএমএ নাইজেরিয়ার রাজধানী আবুজায় এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, সারা দেশের ৩১ রাজ্যের ১৮৫ স্থানীয় সরকার এলাকা এই বন্যায় আক্রান্ত হয়েছে। এতে পশ্চিম আফ্রিকার দেশটির ১০ লাখেরও বেশি মানুষ এই ধ্বংসাত্মক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। যার মধ্যে ৬ লাখ ৪০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
নাইজেরিয়া সরকার জানিয়েছে, ২৮৫ জন মারা যাওয়া ছাড়াও আহত হয়েছেন আরও অন্তত ২ হাজার ৫০৪ জন। এ ছাড়া ৯৯ হাজার ৪৬ বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। ১ কোটি ২৭ লাখ হেক্টর জমির ফসল বানের স্রোতে ভেসে গেছে।
সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনালের মতে, নাইজেরিয়ার উত্তর-পশ্চিম বোর্নো রাজ্যে বাস্তুচ্যুতদের মধ্যে ১ লাখ ৫০ হাজারই শিশু। সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর ডানকান হার্ভে বলেছেন, বাস্তুচ্যুত শিশুরা ২৬টি আশ্রয়শিবিরে আশ্রয় নিয়েছে।

ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
২৯ মিনিট আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
২ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৪ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৪ ঘণ্টা আগে