তিউনিসিয়ার কাছে ভূমধ্যসাগরের উপকূলে গত শুক্রবার জাহাজডুবির ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন অভিবাসী শ্রমিক মারা গেছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই অভিবাসীরা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার চেষ্টা করছিলেন।
তিউনিসিয়ার নাগরিক সুরক্ষা বিভাগের একজন কর্মকর্তা বলেন, ‘ডুবে যাওয়া জাহাজ থেকে ১২ জন শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। পরদিন শনিবার আরও আটটি মৃতদেহ সাগরে ভেসে ওঠে। উদ্ধার অভিযান এখনো অব্যাহত রয়েছে।’
তিনি আরও বলেন, ‘মৃতদের বেশির ভাগই সিরিয়ার নাগরিক। যুদ্ধবিধ্বস্ত এই দেশ থেকে তাঁরা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে যাচ্ছিলেন।’
গত কয়েক মাসে তিউনিসিয়া উপকূলে বেশ কয়েকটি জাহাজডুবির ঘটনা ঘটেছে এবং অনেক প্রাণহানি হয়েছে। সম্প্রতি অভিবাসীদের মধ্যে তিউনিসিয়া ও লিবিয়া হয়ে ইতালি কিংবা ইউরোপের দেশগুলোতে পাড়ি দেওয়ার প্রবণতা বেড়েছে।
রয়টার্স জানিয়েছে, বিপজ্জনক ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে বহু মানুষের প্রাণহানির পরও সেই একই রুট হয়ে ইতালি পাড়ি দিচ্ছেন মধ্যপ্রাচ্য ও আফ্রিকার দারিদ্র্যপীড়িত অঞ্চলের মানুষ।

পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
১২ মিনিট আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
২ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
৩ ঘণ্টা আগে