ইথিওপিয়ায় বিমান হামলায় কমপক্ষে ২৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অর্ধশতাধিক মানুষ। গত রোববার দেশটির আমহারা অঞ্চলের ফিনোট সেলাম শহরে সন্দেহভাজন এই হামলার ঘটনা ঘটে। যুক্তরাজ্যভিত্তিক বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইথিওপিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ফিনোট সেলাম শহরে সরকারি বাহিনী এবং একটি স্থানীয় মিলিশিয়া গোষ্ঠীর মধ্যে ব্যাপক লড়াইয়ের মধ্যেই এই হামলায় কমপক্ষে ২৬ জন নিহত হয় এবং ৫০ জন আহত হয়। আহতরা স্থানীয় হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছে।
স্থানীয় সময় সোমবার এক হাসপাতালের কর্মকর্তা বলেছেন, একটি রাষ্ট্রীয় গোষ্ঠী এই মাসে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বেসামরিক নাগরিকদের ওপর ব্যাপক হত্যাযজ্ঞ চালাচ্ছে।
ফিনোট সেলাম শহরের এক হাসপাতালের কর্মকর্তা জানান, এই হামলাকে এই অঞ্চলের সবচেয়ে মারাত্মক হামলা বলে মনে করা হচ্ছে।
দেশটির সরকারি ফেডারেল বাহিনী গত সপ্তাহের শেষের দিকে আমহারার বেশির ভাগ প্রধান শহর থেকে ফ্যানো মিলিশিয়াদের বিতাড়িত করতে সক্ষম হয়েছিল। কিন্তু এই অঞ্চলের অন্যান্য অংশে সংঘর্ষ অব্যাহত রয়েছে। ইথিওপিয়ার মানবাধিকার কমিশন (ইএইচআরসি) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। পূর্ব আফ্রিকার এই দেশটির ওই অঞ্চলে আধা সামরিক বাহিনী ফ্যানোর বিরুদ্ধে লড়াই করছে সেনাবাহিনী।
ইএইচআরসি আরও বলেছে, বিক্ষোভকারীদের হত্যা, পুলিশ স্টেশন এবং কারাগার থেকে অস্ত্র ও গোলাবারুদ লুট করা এবং আমহারা আঞ্চলিক প্রশাসনের কর্মকর্তাদের হামলার লক্ষ্যবস্তু করার মতো বিষয়গুলো নথিভুক্ত করেছে তারা। মানবাধিকার আইনের সকল ধরনের লঙ্ঘন অবিলম্বে বন্ধ করার জন্য ‘বিরোধপূর্ণ পক্ষগুলোর প্রতি’ আহ্বান জানায় ইএইচআরসি।
উল্লেখ্য, ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদের সরকার গত ৪ আগস্ট আমহারা অঞ্চলজুড়ে ছয় মাসের জরুরি অবস্থা জারি করে।

পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
৪১ মিনিট আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৩ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৩ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৫ ঘণ্টা আগে