নাইজেরিয়ার উত্তরাঞ্চলে জ্বালানিবাহী ট্যাঙ্কার বিস্ফোরণে অন্তত ৯৪ জন নিহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত ট্যাঙ্কারটি থেকে জ্বালানি সংগ্রহের জন্য জড়ো হয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। ঠিক তখনই বিস্ফোরণের ঘটনা ঘটে।
দেশটির পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
জিগাওয়া রাজ্যের মাজিয়া গ্রামে গতকাল মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় এই ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং ঘটনাস্থলেই অধিকাংশের করুণ মৃত্যু হয়। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
জিগাওয়া পুলিশের মুখপাত্র শিসু লাওয়ান আদম জানিয়েছেন, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্যাঙ্কারটি উল্টে যায় ও জ্বালানি নর্দমায় ছড়িয়ে পড়ে। এতে করে, স্থানীয়রা জ্বালানি সংগ্রহের জন্য ছুটে যায় এবং তখনই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে।
আদম আরও জানান, কমপক্ষে ৫০ জন গুরুতর আহত হয়েছেন। নিহতের সংখ্যা প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে। এটি আরও বেশি হওয়ার আশঙ্কা রয়েছে।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
১৮ মিনিট আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
১ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৩ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৩ ঘণ্টা আগে