দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা (৬৯) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্টের কার্যালয়। কার্যালয় থেকে বলা হয়েছে, প্রেসিডেন্টের শরীরে করোনার মৃদু উপসর্গ ধরা পড়েছে। তিনি এখন চিকিৎসা নিচ্ছেন।
প্রেসিডেন্ট রামাফোসা দুই ডোজ টিকা নেওয়ার পরও করোনায় আক্রান্ত হলেন। গতকাল রোববার এক অনুষ্ঠান থেকে ফিরে অসুস্থ বোধ করেন। তিনি এখন কেপটাউনে সেলফ-আইসোলেশনে রয়েছেন। তাঁর চিকিৎসার দেখভাল করছে দক্ষিণ আফ্রিকার মিলিটারি হেলথ সার্ভিস।
এদিকে রামাফোসা আগামী সপ্তাহের জন্য ডেপুটি প্রেসিডেন্ট ডেভিড মাবুজারের কাছে দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন বলে আল জাজিরার সংবাদে বলা হয়েছে।
প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সংক্রমণটি ওমিক্রন ভেরিয়েন্ট কি না তা এখনো প্রেসিডেন্ট কার্যালয় জানায়নি।
প্রেসিডেন্ট ও তাঁর টিমের সদস্যরা পশ্চিম আফ্রিকার চারটি দেশ সফর উপলক্ষে গত সপ্তাহে বেশ কয়েকবার করোনা পরীক্ষা করান। কয়েকজন প্রতিনিধির করোনা পজিটিভ ধরা পরায় নাইজেরিয়া থেকে তারা সরাসরি দেশে ফিরে আসেন। বাকিদের সঙ্গে রামাফোসারও নেগেটিভ রিপোর্ট আসে।
গত ৮ ডিসেম্বর প্রেসিডেন্ট সিরিল রামাফোসা ও অন্যরা দেশে ফেরেন। তখনো প্রেসিডেন্টের করোনা নেগেটিভ ছিলেন।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৪০ মিনিট আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
১ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৩ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৩ ঘণ্টা আগে