তানজানিয়ায় বৈরী আবহাওয়ার মুখে একটি যাত্রাবাহী উড়োজাহাজ হ্রদে বিধ্বস্ত হয়েছে। আফ্রিকার দেশটির ভিক্টোরিয়া হ্রদে বিধ্বস্ত উড়োজাহাজের অন্তত ১৯ আরোহীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে সরকার।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিকভাবে তিন জনের মৃত্যুর কথা জানানো হলেও পরে প্রধানমন্ত্রী কাসিম মাজালিবা বলেছেন, মৃতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে।
বেসরকারি প্রিসিশন এয়ারের ফ্লাইটটি তানজানিয়ার উত্তর–পশ্চিমাঞ্চলীয় শহর বুকোবার আকাশে দুর্ঘটনার কবলে পড়ে। ফ্লাইটটির তানজানিয়ার বাণিজ্যিক রাজধানী দারুস সালামে অবতরণ করার কথা ছিল।
বুকোবায় পৌঁছে জনতার উদ্দেশে প্রধানমন্ত্রী মাজালিবা বলেন, ‘দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের শোকসন্তপ্ত পরিবারের পাশে তানজানিয়ার আপামর জনগণ রয়েছে।’
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে হ্রদে আছড়ে পড়ার পরপরই ২৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। যেখানে ফ্লাইটটিতে আরোহী ছিলেন ৪৩ জন, এর মধ্যে যাত্রী ৩৯ জন।
প্রিসিশন এয়ার তানজানিয়ার বৃহত্তম বেসরকারি এয়ারলাইন। উদ্ধারকারী দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে জানিয়েছে এয়ারলাইন কর্তৃপক্ষ।
এয়ারলাইন থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, এরই মধ্যে উদ্ধারকর্মীদের পাশাপাশি একটি তদন্ত দলকেও ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
১ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে