মধ্য আফ্রিকা গণপ্রজাতন্ত্রের রাজধানী বাংগুইয়ে এক গ্রাম প্রধানের শেষকৃত্যের অনুষ্ঠানে যাওয়ার সময় নদীতে নৌকা ডুবে অন্তত ৫৮ জনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দেশটির বেসামরিক সুরক্ষা বিভাগের প্রধান এ কথা জানান।
থমাস ডিজিম্যাস রেডিও গুইরাকে বলেন, ‘আমরা ৫৮টি নিথর দেহ উদ্ধার করতে পেরেছি। পানির নিচে এখনো কয়জন আছে তা আমরা জানি না।’
প্রত্যক্ষদর্শী ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও অনুসারে, গত শুক্রবার এমপোকো নদীতে ডুবে যাওয়ার সময় ওই নৌকায় তিন শতাধিক যাত্রী ছিলেন। তাদের অনেকে দাঁড়িয়ে ছিলেন এবং অনেকে কাঠের কাঠামোতে বসেছিলেন।
নৌকাটি এক গ্রাম প্রধানের শেষকৃত্যের উদ্দেশে রওনা হয়েছিল। ছেড়ে যাওয়ার একটু পরই নৌকাটি দুর্ঘটনার কবলে পড়ে। নৌকা ডোবার ৪০ মিনিট পর উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়।
ক্যানো বা দাঁড়টানা নৌকা করে দুর্ঘটনা কবলিত নৌকাটিকে অনুসরণ করছিলেন মরিস কাপেনিয়া। স্থানীয় জেলে ও গ্রামবাসীর সাহায্যে নিজের বোনসহ বেশ কয়েকটি মৃতদেহ উদ্ধার করেন তিনি।
আহত কয়েকজনকে মোটরবাইক ট্যাক্সি করে উদ্ধার করা হয়। চালক ফ্রান্সিস মাকা বার্তা সংস্থা এএফপিকে বলেন, তিনি ১০ জনেরও বেশি মানুষকে উদ্ধার করে বিনামূল্যে হাসপাতালে পৌঁছে দিয়েছেন।
তবে গতকাল শনিবার আর ঘটনাস্থলে বেসামরিক সুরক্ষা বিভাগের কাউকে দেখা যায়নি বলে জানিয়েছে এএফপি। ক্যানোর সাহায্যে নদীতে নিখোঁজ স্বজনদের লাশ খুঁজে বেড়াচ্ছেন পরিবারের সদস্যরা।

পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
৪১ মিনিট আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৩ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৩ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৫ ঘণ্টা আগে