আফ্রিকার প্রথম দেশ হিসেবে বিটকয়েনকে সরকারি মুদ্রা হিসেবে গ্রহণ করেছে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র। গতকাল বুধবার দেশটির প্রেসিডেন্ট অফিস জানিয়েছে, আফ্রিকার প্রথম দেশ এবং বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে তারা এই মুদ্রা গ্রহণ করেছে।
স্বর্ণ ও হীরার সমৃদ্ধ মজুত থাকা সত্ত্বেও মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র বিশ্বের অন্যতম দরিদ্র এবং স্বল্পোন্নত দেশ। এ ছাড়া বছরের পর বছর ধরে তারা বিদ্রোহী সহিংসতায় ভুগছে।
দেশটির প্রেসিডেন্ট ফস্টিন আর্কেঞ্জ তোয়াদেরার চিফ অব স্টাফ ওবেদ নামসিও এক বিবৃতিতে বলেছেন, ক্রিপ্টোকারেন্সি ব্যবহার নিয়ন্ত্রণকারী একটি বিল গত সপ্তাহে সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে।
নামসিও বলেন, ‘রাষ্ট্রপতি এই বিলকে সমর্থন করেছেন, কারণ এটি মধ্য আফ্রিকার নাগরিকদের অবস্থার উন্নতি করবে।’ নামসিও এই সিদ্ধান্তকে তাদের দেশের জন্য নতুন সুযোগ উন্মোচনের একটি যুগান্তকারী পদক্ষেপ বলে অভিহিত করেছেন।
সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক হলো ছয়টি দেশের মধ্যে একটি, যারা সেন্ট্রাল আফ্রিকান সিএফএ ফ্রাংক ব্যবহার করে। এটি একটি আঞ্চলিক মুদ্রা, যা ব্যাংক অব সেন্ট্রাল আফ্রিকান স্টেটস (বিইএসি) দ্বারা নিয়ন্ত্রিত।
তবে গত সপ্তাহে দেশটির দুজন সাবেক প্রধানমন্ত্রী বিইএসি থেকে নির্দেশনা ছাড়া বিটকয়েন গ্রহণের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে এক চিঠিতে স্বাক্ষর করেছেন। এটিকে তাঁরা ‘গুরুতর অপরাধ’ বলে অভিহিত করেছেন।

ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
১৮ মিনিট আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
২ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৩ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৪ ঘণ্টা আগে