মিশরে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে ১১ জন নিহত এবং ৯৮ জন আহত হয়েছেন। গতকাল রোববার দেশটির রাজধানী কায়রোর উত্তরে তৌখ শহরে এ দুর্ঘটনা ঘটে। মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
মিশরের রেল বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, ট্রেনটি কায়রো থেকে মানসুরার নিল ডেল্টা শহরে যাচ্ছিল। পথিমধ্যে স্থানীয় সময় বেলা ২টার দিকে ট্রেনটির চারটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।
মিশরীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৫০টিরও বেশি অ্যাম্বুলেন্স হতাহতদের উদ্ধার করে স্থানীয় তিনটি হাসপাতালে পৌঁছে দিয়েছে।
মিশরে গত কয়েক মাসে বেশ কয়েকটি ট্রেন দুর্ঘটনা হয়েছে। গত ২৬ মার্চ দেশটির তাহতা শহরের কাছে দুটি ট্রেনের সংঘর্ষে ২০ জন নিহত এবং প্রায় ২০০ জন আহত হয়েছিলেন। এদিকে চলতি মাসেই কায়রো থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরবর্তী মিনিয়া আল-কামহ শহরে ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এতে অন্তত ১৫ জন আহত হয়েছিলেন।

পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
৪২ মিনিট আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৩ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৩ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৫ ঘণ্টা আগে