উগান্ডার পশ্চিমাঞ্চলের একটি আবাসিক স্কুলে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছে। হতাহতদের অধিকাংশই ছাত্র। এ ছাড়া স্কুলটির ছাত্রীসহ আরও কয়েকজনকে অপহরণ করা হয়েছে বলে দাবি পুলিশের। তবে নিহত ও অপহৃতদের মধ্যে কতজন ছাত্রছাত্রী রয়েছে, তা জানা যায়নি।
পুলিশের বরাতে সংবাদমাধ্যম গার্ডিয়ান জানায়, গতকাল শুক্রবার গভীর রাতে কঙ্গো প্রজাতন্ত্রের সীমান্তের কাছে উগান্ডার পশ্চিমাঞ্চলীয় শহর এমপন্ডওয়ের লুবিরিরা মাধ্যমিক স্কুলে এ ঘটনা ঘটে। ৬০ জনের বেশি শিক্ষার্থী আবাসিক স্কুলটিতে পড়াশোনা করত, যাদের অধিকাংশই সেখানে থাকত।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, কঙ্গোভিত্তিক সশস্ত্র গোষ্ঠী ‘অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সের (এডিএফ)’ উগান্ডা শাখা এই হামলার জন্য দায়ী। এডিএফের সঙ্গে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সংশ্লিষ্টতা রয়েছে। হামলাকারীরা স্কুল প্রাঙ্গণে এসে এলোপাতাড়ি গুলি চালানোর পাশাপাশি স্কুলটির ছাত্রাবাস জ্বালিয়ে দিয়েছে, শিক্ষার্থীদের জন্য বরাদ্দ খাদ্যসামগ্রীও লুটপাট করেছে।
এ হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে। এদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক। আহত সবাইকে নিকটবর্তী বেওয়ারা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে দেশটির জাতীয় পুলিশের মুখপাত্র ফ্রেড এনাঙ্গা।
উগান্ডার সেনাবাহিনীর সদস্য মেজর জেনারেল ডিক ওলুম বিবিসিকে জানান, কয়েকটি ছেলেকে পুড়িয়ে এবং কুপিয়ে হত্যা করেছে হামলাকারীরা। কিছু লাশ পুড়ে ছাই হয়ে গেছে। ফলে তাঁদের পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা করতে হবে।
হামলাকারীরা ছাত্র আবাসিক স্কুলটিতে অগ্নিসংযোগের পাশাপাশি ওই অঞ্চলে বোমা বিস্ফোরণও ঘটিয়েছিল বলে ধারণা করা হচ্ছে। এডিএফের বিরুদ্ধে এর আগে ডাকাতি, মানব পাচার, হত্যা ও মাদক বাণিজ্যে সংশ্লিষ্টতার বহু অভিযোগ পাওয়া গেছে। তবে এবারই প্রথম স্কুলে হামলার অভিযোগ উঠেছে এডিএফের বিরুদ্ধে।

পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
২১ মিনিট আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
২ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৩ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৪ ঘণ্টা আগে