সুদানে সামরিক উড়োজাহাজ দুর্ঘটনায় ৪৬ জনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে রাজধানী খার্তুমের উপকণ্ঠে অবস্থিত ওমদুরমান শহরে এই দুর্ঘটনা ঘটে। আজ বুধবার খার্তুম মিডিয়া অফিস জানিয়েছে, দুর্ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন।
ওমদুরমানের উত্তরাঞ্চলে ওয়াদি সাইদনা সামরিক বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় বিধ্বস্ত হয় অ্যান্টোনভ উড়োজাহাজটি। বিমানবন্দরের কাছে একটি বাড়ির ওপর বিধ্বস্ত হয় উড়োজাহাজটি।
দুর্ঘটনায় নিহতদের মধ্যে দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তা মেজর-জেনারেল বাহর আহমেদ রয়েছেন বলে জানা গেছে।
সুদানের সামরিক বাহিনী একটি বিবৃতিতে নিশ্চিত করেছে, এই দুর্ঘটনায় নিহতদের মধ্যে সামরিক-বেসামরিক উভয়ই রয়েছেন।
বিবৃতিতে দুর্ঘটনার কারণ সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। তবে সামরিক সূত্রগুলো বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, সম্ভবত কারিগরি কারণে এই দুর্ঘটনা ঘটেছে।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, ওমদুরমানের উত্তরাঞ্চলের বাসিন্দারা দুর্ঘটনার পর একটি প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শুনেছেন। বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আশপাশের এলাকাগুলোতে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে।
এই উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার এক দিন আগেই দক্ষিণ দারফুরের রাজধানী নিয়ালা এলাকায় একটি উড়োজাহাজ গুলি করে ভূপাতিত করার দাবি করে আরএসএফ।
সুদানে সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহান ও আরএসএফ কমান্ডার মোহাম্মদ হামদান দাগলোর মধ্যে সরকার গঠনের ভবিষ্যত কাঠামো নিয়ে মতভেদের পর শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত ১০ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। জাতিসংঘ জানিয়েছে, এই সংঘাতে ১২ মিলিয়নেরও বেশি মানুষ তাদের বাড়ি-ঘর ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। দেশটিতে বিশ্বের সবচেয়ে বড় ক্ষুধা ও বাস্তুচ্যুতির সঙ্কট সৃষ্টি হয়েছে।

পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
১ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৩ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৩ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৫ ঘণ্টা আগে