সুদানের আধা-সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) হামলায় ১২৪ জন নিহত হয়েছে। গতকাল শুক্রবার (২৫ অক্টোবর) দেশটির এল-গাজিরা রাজ্যের একটি গ্রামে এ হামলা হয়।
দেশটিতে গত ১৮ মাস ধরে চলমান যুদ্ধের মধ্যে এটিই সবচেয়ে বড় হত্যাকাণ্ড বলে জানিয়েছেন সেখানকার অধিকারকর্মীরা।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত রোববার আরএসএফের উচ্চপদস্থ কর্মকর্তা আবুগালা কাইকেল সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেন। দেশটির গণতন্ত্রকামী আন্দোলনকারীরা জানিয়েছেন, তাঁর আত্মসমর্পনের পর থেকেই আরএসএফ কৃষি জমিতে হামলা চালিয়ে বেসামরিক মানুষকে হত্যা করছে এবং হাজার হাজার মানুষকে বাস্তুচ্যুত করেছে।
গাজিরাতে হামলার মধ্যে গত কয়েক মাস ধরে আরএসএফ হামলা চালিয়ে বাড়িঘর লুটপাট, বেসামরিক নাগরিকদের হত্যা এবং হাজার হাজার মানুষকে বাস্তচ্যুত করেছে। ওই রাজ্যের একজন বাসিন্দা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।
আজ শনিবার ওই রাজ্যের গণতন্ত্রকামী দল ওয়াদ মাদানি রেসিসট্যান্ড কমিটি জানিয়েছে, আল সিরেহা গ্রামে হামলা চালিয়ে ১২৪ জনকে হত্যা এবং ১০০ জনকে আহত করেছে আরএসএফ।
তবে শুক্রবার এক বিবৃতিতে আরএসএফ অভিযোগ করে বলেছে, সেনাবাহিনীর কাছে কাইকেল আত্মসমর্পণ করার পর তাঁর নেতৃত্ব চলা দলটি সেনাবাহিনীর সহয়তার বেসামরিক মানুষের ওপর হামলা চালিয়ে যাচ্ছে।
এ বিষয়ে সুদানের সেনাবাহিনী এবং আধা সামরিক বাহিনী (আরএসএফ) রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।
আরএসএফ সুদানের বড় একটি অংশ দখলে নিয়েছে। এ নিয়ে দেশটির সেনাবাহিনীর সঙ্গে সংঘাত চলছে। জাতিসংঘ বলেছে, সেবানাহিনী এবং আধা সামরিক বাহিনীর মধ্যে চলা সংঘর্ষে দেশটিতে বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকট তৈরি হয়েছে।
এ সংঘাতের ফলে ১ কোটি ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এ ছাড়া দেশটিতে ব্যাপক ক্ষুধা এবং দুর্ভিক্ষ দেখা দিয়েছে। দেশটিতে বিদেশি শক্তির ফলে দুই পক্ষই বিভিন্ন ধরনের সহযোগিতা পেয়ে আসছে।

গত বছরের এপ্রিল থেকে প্রায় প্রতিটি দেশের পণ্যের ওপর ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসান। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, এই শুল্ক ছাড়া আমেরিকা ধ্বংস হয়ে যাবে এবং বিশ্ব আমাদের নিয়ে হাসাহাসি করবে।
১ ঘণ্টা আগে
ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
২ ঘণ্টা আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
৩ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৫ ঘণ্টা আগে