মালির রাজধানী বামাকোর নিকটবর্তী একটি এলাকায় অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় ৬ জনের মৃত্যু হয়েছে। দেশটির নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয় গত শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বামাকো থেকে প্রায় ৭০ কিলোমিটার পূর্বের একটি চেকপোস্ট অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় এই ৬ জনের মৃত্যু হয়। দেশটির নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনার জন্য কারা দায়ী তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাতে।
দেশটির নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয় আরও জানিয়েছে, নিহত ৬ জনের মধ্যে ৩ জন দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্য এবং বাকি ৩ জন বেসামরিক নাগরিক। তবে নিহতদের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি তাঁরা।
২০১২ সালে একটি সামরিক অভ্যুত্থানের পর দেশটিতে অস্থিরতা গেড়ে বসেছে। এই বিদ্রোহের ফলে সাহেল অঞ্চল জুড়ে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে কয়েক লাখ মানুষ।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
১ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
২ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৩ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৪ ঘণ্টা আগে