
নাইজেরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বড়দিন উপলক্ষে আয়োজিত একটি আনন্দ অনুষ্ঠানে পদদলিত হয়ে অন্তত ৩৫ জন শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৬ জন। দেশটির পুলিশের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
অনুষ্ঠানে অংশ নিলে, শিশুদের খাবার ও নগদ অর্থ দেওয়া হবে বলে জানিয়েছিল আয়োজকেরা। এর ফলে প্রায় ৫ হাজারের বেশি শিশু ও অভিভাবকসহ প্রায় ১০ হাজার মানুষের জমায়েত হয়। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় জড়িত সন্দেহে আয়োজক কমিটির আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু এই ঘটনায় গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন।
নাইজেরিয়ার ওয়ো রাজ্য সরকার জানিয়েছে, বাশোরান জেলার ইসলামিক হাই স্কুলে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের ইবাদান শহরের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, এখনো যাদের সন্তান নিখোঁজ তারা যেন হাসপাতালগুলোতে খোঁজ নেন।
ইবাদানের একটি হাসপাতালের এক চিকিৎসক বিবিসিকে জানান, আহত অবস্থায় ৬ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে ৪ জন মারা গেছে। আরেকটি হাসপাতালের এক চিকিৎসক জানান, তাদের হাসপাতালে ৩ জন শিশু মারা গেছে।
কয়েকজন অভিভাবক জানিয়েছেন, প্রতিবছর বড়দিনের আগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। গত বুধবার ভোর ৫টার আগে এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য নির্ধারিত ভেন্যুতে পৌঁছান তারা। এর প্রায় পাঁচ ঘণ্টা পর অনুষ্ঠান শুরু হয়। তারা ভেবেছিল, অনুষ্ঠানে অংশ নিলে কিছু অর্থ ও খাবার পাওয়া যাবে। কারণ আয়োজকেরা ঘোষণা করেছিল, অনুষ্ঠানে অংশ নিলে প্রত্যেককে ৩ ডলার ও কিছু খাবার দেওয়া হবে।
সাম্প্রতিক সময়ে নাইজেরিয়ায় ভয়াবহ খাদ্য সংকট দেখা দিয়েছে। তাই এই ধরনের অনুষ্ঠানে গিয়ে নগদ অর্থ ও খাবারের আশায় প্রায় ১০ হাজারের বেশি মানুষের জমায়েত হয়। কিন্তু অতিরিক্ত চাপ ও ভিড়ের কারণে পদদলিত হয়ে এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।

ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
৪১ মিনিট আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
২ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৪ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৪ ঘণ্টা আগে