ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে তিউনিসিয়া উপকূলে একটি অভিবাসী বহনকারী জাহাজ ডুবে গিয়ে ১১ অভিবাসীর মৃত্যু হয়েছে। এখনো ১২ অভিবাসী নিখোঁজ রয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। তিউনিসিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা টিএপির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
টিএপি জানিয়েছে, গত মঙ্গলবার জাহাজটি ডুবে গিয়েছিল। প্রাথমিকভাবে ছয়জনের মরদেহ উদ্ধার করার পর গত শনিবার রাতে মাহদিয়ার চেব্বা নামক জায়গা থেকে কোস্ট গার্ড ও নৌবাহিনীর একটি ইউনিট আরও পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১ জনে।
এ ছাড়া উপকূলরক্ষীরা নৌকায় থাকা ১৪ অভিবাসীকে জীবিত উদ্ধার করেছে। নৌকাটিতে কমপক্ষে ৩৭ জন অভিবাসী ছিলেন।
রয়টার্স জানিয়েছে, অভিবাসী বোঝাই জাহাজটি স্ফ্যাক্স অঞ্চলের এল আওয়াবেদ উপকূল থেকে যাত্রা করেছিল।
আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের দারিদ্র্যকবলিত এলাকা থেকে প্রায়ই অনেক মানুষ ইউরোপে উন্নত জীবনের খোঁজে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এসব অভিবাসী প্রত্যাশীদের কাছে তিউনিসিয়ার স্ফ্যাক্সের উপকূলরেখা একটি প্রধান প্রস্থান পয়েন্ট হয়ে উঠেছে।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা আইওএম জানিয়েছে, চলতি বছরে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে যাওয়ার সময় কমপক্ষে ১ হাজার ৩৩ জন নিখোঁজ বা মারা গেছেন। এদের মধ্যে ৯৬০ জনের মৃত্যু হয়েছে পানিতে ডুবে।

গত বছরের এপ্রিল থেকে প্রায় প্রতিটি দেশের পণ্যের ওপর ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসান। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, এই শুল্ক ছাড়া আমেরিকা ধ্বংস হয়ে যাবে এবং বিশ্ব আমাদের নিয়ে হাসাহাসি করবে।
১ ঘণ্টা আগে
ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
২ ঘণ্টা আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
৩ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৫ ঘণ্টা আগে