পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের একটি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ২৬ শিক্ষার্থী নিহত হয়েছে। গতকাল সোমবার দেশটির দক্ষিণাঞ্চলীয় মারাদি শহরে এই দুর্ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
গত সাত মাস আগেও নাইজারের রাজধানী নিয়ামেতে এমন একটি দুর্ঘটনা ঘটেছিল।
মারাদি শহরের মেয়র চাইবু আবুবাকার বলেন, এখন পর্যন্ত ২৬ জন নিহত ও ১৩ জন আহত হয়েছে। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।
নিহত ওই শিশু শিক্ষার্থীদের বয়স পাঁচ থেকে ৬ বছরের মধ্যে। আগুন লেগে যাওয়া ওই শ্রেণিকক্ষটি কাঠ ও খড়ের তৈরি ছিল। গত সাত মাস আগে নাইজারের রাজধানী নিয়ামেইতেও একইরকম একটি ঘটনা ঘটেছিল।
বিশ্বের অন্যতম দরিদ্র দেশ নাইজার। স্কুল ভবনের ঘাটতি মেটাতে দেশটিতে শ্রেণিকক্ষ হিসেবে গড়ে তোলা হয়েছে হাজার হাজার খড় ও কাঠের কক্ষ। কিছু কিছু সময়ে দেশটির শিক্ষার্থীদের মাটিতে বসতে হয়।
অগ্নিকাণ্ডের ঘটনায় আজ মঙ্গলবার থেকে মারাদি অঞ্চলে তিন দিনের শোক পালিত হবে।
গত এপ্রিলে নাইজারের রাজধানী নিয়ামের একটি স্কুলে অগ্নিকাণ্ডের ঘটনায় ২০ শিশু মারা যায়।
একটি বিবৃতিতে নাইজার সরকারের পক্ষ থেকে বলা হয়, মর্মান্তিক ঘটনা আবার নাইজারের জনগণকে শোকের মধ্যে ফেলেছে।

গত বছরের এপ্রিল থেকে প্রায় প্রতিটি দেশের পণ্যের ওপর ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসান। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, এই শুল্ক ছাড়া আমেরিকা ধ্বংস হয়ে যাবে এবং বিশ্ব আমাদের নিয়ে হাসাহাসি করবে।
৪ মিনিট আগে
ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
১ ঘণ্টা আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
৩ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৪ ঘণ্টা আগে