মিয়ানমারের কয়েকজন রোহিঙ্গা গত বুধবার প্রথমবারের মতো আর্জেন্টিনার আদালতে মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তাঁদের বক্তব্য উপস্থাপন করেন বলে একজন অ্যাক্টিভিস্ট বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন।
মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে আনা অভিযোগ নিয়ে আর্জেন্টিনায় বিচার বিভাগীয় তদন্ত চলছে।
যুক্তরাজ্যভিত্তিক বার্মিজ রোহিঙ্গা অর্গানাইজেশন ইউকের প্রেসিডেন্ট মাউং তুন খিন জানান, শুনানির সময় বাইরের কাউকে উপস্থিত থাকতে দেওয়া হয়নি। এটি ‘বার্মার সবার জন্য একটি ঐতিহাসিক দিন’ বলেও মন্তব্য করেন তিনি।
অবশ্য ‘নিরাপত্তাজনিত কারণে’ শুনানিতে উপস্থিতদের সংখ্যা ও পরিচয় জানাননি তুন খিন।
তবে আরেক সূত্রে জানা গেছে, শুনানি ১৩ জুন পর্যন্ত চলতে পারে। প্রায় আধ ডজন ব্যক্তি এতে অংশ নিতে পারেন।
২০২১ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার সেনাদের অপরাধ বিষয়ে তদন্ত শুরু করে আর্জেন্টিনা। ঐ বছর বাংলাদেশে শরণার্থী হিসেবে বাস করা ছয় রোহিঙ্গা নারী অনলাইন শুনানিতে অংশ নিয়েছিলেন। তারা যৌন নিপীড়ন এবং শাসকগোষ্ঠীর অত্যাচারে পরিবারের সদস্যদের নিহত হওয়ার কথা জানিয়েছিলেন।
আর্জেন্টিনার বিভিন্ন আদালত অতীতে ‘ইউনিভার্সাল জুরিসডিকশন’ নীতির আওতায় দেশের বাইরের বিভিন্ন মামলা, বিশেষ করে স্পেনে ফ্রান্সিসকো ফ্রাংকো সরকারের অপরাধ সংক্রান্ত মামলা পরীক্ষা করতে সম্মত হয়েছে।
‘ইউনিভার্সাল জুরিসডিকশন’ নীতির আওতায় মারাত্মক অপরাধ করা ব্যক্তিদের (জাতীয়তা যে দেশেরই হোক বা অপরাধ যেখানেই সংঘটিত হোক না কেন) বিচার করা সম্ভব।

পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৮ মিনিট আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
২ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
৩ ঘণ্টা আগে