
মার্ক কার্নি। কানাডার বর্তমান প্রধানমন্ত্রী। তাঁর দল গতকাল রোববার অনুষ্ঠিত নির্বাচনে এক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও জিতেছে। ফলে জোট সরকার হলেও কার্নির দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়া এক প্রকার নিশ্চিতই বলা যায়। এই রাজনীতিবিদ কর্মজীবন শুরু করেছিলেন অর্থনীতিবিদ হিসেবে। তিনি কর্মজীবনে ব্যাংক অব ইংল্যান্ড ও ব্যাংক অব কানাডার কেন্দ্রীয় গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন।
কানাডা ও ইংল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর মার্ক কার্নি গত মার্চে কানাডার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। এর মাধ্যমে তিনি সেই বিরল গোষ্ঠীতে যোগ দেন, যারা কেন্দ্রীয় ব্যাংকের প্রধান থাকার পর দেশের নেতৃত্ব দিয়েছেন। কার্নি ছাড়াও আরও কয়েকজন কেন্দ্রীয় ব্যাংক সাবেক গভর্নর নিজ দেশের প্রধানমন্ত্রী হয়েছেন।
মার্ক কার্নি
কার্নি ২০০৮-২০১৩ পর্যন্ত তিনি কানাডার কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক অব কানাডার গভর্নর ছিলেন। বৈশ্বিক আর্থিক সংকটের সময় দক্ষ নেতৃত্বের জন্য তিনি বিশেষ প্রশংসিত। তাঁর সময়কালেই কানাডা তুলনামূলকভাবে স্থিতিশীল অর্থনীতির উদাহরণ হয়ে ওঠে। এরপর ২০১৩-২০২০ সাল পর্যন্ত তিনি যুক্তরাজ্যের ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন। তিনিই ছিলেন ব্যাংকটির প্রথম বিদেশি গভর্নর। ব্রেক্সিটের সময় যুক্তরাজ্যের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে তার ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল। মোট কথা, মার্ক কার্নি তাঁর সময়কালে স্থিতিশীলতা, বাজার আস্থা এবং নীতিনির্ধারণে দৃঢ় নেতৃত্বের জন্য আন্তর্জাতিকভাবে সুপরিচিত হয়ে ওঠেন।
মারিও দ্রাঘি
মারিও দ্রাঘি ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ছিলেন। পরে তিনি ইতালির প্রধানমন্ত্রী হন। তিনি ইতালির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবেও কাজ করেছেন। ২০২১ সালে তিনি ইতালির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। তাঁর সরকার করোনাভাইরাস সংকট ও অর্থনৈতিক মন্দা থেকে ইতালিকে বের করে আনার চেষ্টা করে। ধীরস্থির নেতৃত্বের জন্য তিনি প্রশংসা পান। ২০২২ সালে তাঁর বিস্তৃত জাতীয় জোট ভেঙে গেলে তিনি পদত্যাগ করেন।
কার্লো আজেলিও চাম্পি
চাম্পি ১৯৯৯ থেকে ২০০৬ সাল পর্যন্ত ইতালির প্রেসিডেন্ট ছিলেন। এর আগে ১৯৯৩ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৭৯ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত ব্যাংক অব ইতালির নেতৃত্ব দেন। ১৯৯০-এর দশকে দুর্নীতির কেলেঙ্কারির অন্ধকার সময়ে তিনি দেশকে পথ দেখাতে সাহায্য করেন। ইউরোপীয় ইউনিয়নের মিত্রদের তিনি বোঝাতে সক্ষম হন যে, দেশটির অর্থনীতি ইউরোর জন্য উপযুক্ত। ২০১৬ সালে তিনি মারা যান।
মনমোহন সিং
মনমোহন সিং প্রথম শিখ হিসেবে ভারতের প্রধানমন্ত্রী হন। ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি দেশটির প্রধানমন্ত্রী ছিলেন। তিনি পরপর দুই মেয়াদে দায়িত্ব পালন করেন, যা বিরল। ভারতের অর্থনীতিকে অভূতপূর্ব প্রবৃদ্ধি এবং কোটি কোটি মানুষকে চরম দারিদ্র্য থেকে মুক্তি দেওয়ার কৃতিত্ব তাঁকে দেওয়া হয়।
একজন সুপরিচিত ও সর্বজনগ্রাহ্য অর্থনীতিবিদ হিসেবে মনমোহন সিং ভারতের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হন। পরে ১৯৯১ সালে তাঁকে অর্থমন্ত্রী করা হয়। ১৯৯৬ সাল পর্যন্ত তাঁর কার্যকালে সিং এমন সংস্কারের কার্যক্রম পরিচালনা করেন ভারতের অর্থনীতিকে ভয়াবহ ব্যালেন্স অব পেমেন্টস সংকট তথা দেউলিয়া হওয়ার হাত থেকে বাঁচিয়েছিল। ২০২৪ সালে তিনি মারা যান।
কোরেকিয়ো তাকাহাশি
আধুনিক ইতিহাসে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর থেকে দেশের প্রধানের দায়িত্ব পালন করা প্রথম ব্যক্তি ধরা হয় কোরেকিয়ো তাকাহাশিকে। তিনি ১৯২১ থেকে ১৯২২ সাল পর্যন্ত জাপানের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি ১৯১১-১৯১৩ সালে জাপানের কেন্দ্রীয় ব্যাংক অব জাপানের গভর্নর হিসেবে কাজ করেন।
আরও খবর পড়ুন:

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
১ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে