
সম্প্রতি নিকট প্রতিবেশী দেশ ভিয়েতনাম সফর করেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। তাঁর এই সফরের উদ্দেশ্য নিয়ে নোংরা ভাষায় আক্রমণ শানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, যুক্তরাষ্ট্রকে বিপদে ফেলার জন্যই সি ভিয়েতনাম সফর করেছেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সি চিন পিং আজ মঙ্গলবার ভিয়েতনামের প্রয়াত বিপ্লবী নেতা হো চি মিনকে শ্রদ্ধা জানান। আজ তাঁর হ্যানয় সফরের শেষ দিন ছিল। এরপর তিনি যাবেন মালয়েশিয়ায়। এরপর যাবেন কম্বোডিয়ায়। মূলত ট্রাম্পের ট্রাম্পের অস্থির শুল্কনীতির বিপরীতে নিজেদের স্থিতিশীল বিকল্প হিসেবে তুলে ধরতে এই দেশগুলো সফর করছেন চীনা প্রেসিডেন্ট।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, চীনা প্রেসিডেন্ট গতকাল সোমবার তাঁর দেশ ও ভিয়েতনামের প্রতি যুক্তরাষ্ট্রের ‘একতরফা আধিপত্যের বিরোধিতা এবং বিশ্ব মুক্ত বাণিজ্য ব্যবস্থার স্থিতিশীলতা বজায় রাখার’ আহ্বান জানিয়েছেন। সির আহ্বানের কয়েক ঘণ্টা পর হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ভিয়েতনামের নেতাদের সঙ্গে সির বৈঠক যুক্তরাষ্ট্রের ক্ষতি করার লক্ষ্যে করা হয়েছে।
ট্রাম্প বলেন, ‘আমি চীনকে দোষ দিই না। আমি ভিয়েতনামকেও দোষ দিই না। আমি দেখলাম, তাঁরা আজ বৈঠক করছে, এবং এটি চমৎকার। এটি একটি সুন্দর বৈঠক...যেন তারা ভাবছে, কীভাবে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে বিপদে ফেলতে পারি।’ এই ‘বিপদে ফেলতে পারি’ বোঝাতে গিয়ে ট্রাম্প ‘screw’ শব্দটি ব্যবহার করেন। ইংরেজি ভাষায় এই শব্দ ব্যবহার করে গালি দেওয়ার অর্থ কারও সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন।
গতকাল সোমবার চীন ও ভিয়েতনাম ৪৫টি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। এগুলোর মধ্যে সরবরাহ ব্যবস্থা, কৃত্রিম বুদ্ধিমত্তা, যৌথ নৌ টহল এবং রেলপথের উন্নয়ন অন্যতম। সি ভিয়েতনামের শীর্ষ নেতা তো লামের সঙ্গে বৈঠকের সময় বলেন, দুই দেশ ‘ইতিহাসের এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে...এবং একসঙ্গে হাতে হাত মিলিয়ে এগিয়ে যাওয়া উচিত।’
আজ মঙ্গলবার সি চিন পিং মালয়েশিয়া যাবেন ৩ দিনের সফরে। এরপর তিনি কম্বোডিয়ার উদ্দেশে রওনা হবেন। বেইজিং বলেছে, এই সফর বৃহত্তর অঞ্চলের জন্য ‘গুরুত্বপূর্ণ।’

পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
১ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৩ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৩ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৫ ঘণ্টা আগে