দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে ১২০০ বছর আগের ছয়টি শিশুর মমি উদ্ধার হয়েছে। রাজধানী লিমা থেকে ১৬ কিলোমিটার দূরের উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকা কাজামারকুইলা থেকে মমিগুলোর সন্ধান মেলে। গত নভেম্বরে এই মমিগুলোর সন্ধান মেলে।
প্রত্নতত্ত্ববিদদের ধারণা, মৃত সম্ভ্রান্ত ব্যক্তিকে পরবর্তী জীবনে সঙ্গ দিতে ওই ছয় শিশুকে বলি দেওয়া হয়েছিল। লিমার নিকটবর্তী কাজামারকুইলা বৃহত্তম প্রত্নতাত্ত্বিক কমপ্লেক্সগুলোর মধ্যে গত বছর ওই সম্ভ্রান্ত ব্যক্তির দেহাবশেষ পাওয়া গিয়েছিল। ওই সম্ভ্রান্ত ব্যক্তির বয়স ছিল আনুমানিক ২০। তিনি একজন রাজনীতিবিদ ছিলেন বলে মনে করছেন প্রত্নতত্ত্ববিদেরা।
পেরুর গবেষক পিটার ভ্যান ডালিন বলেন, ‘গত নভেম্বরে যে ধরনের মমি উদ্ধার করেছিলাম, এগুলোও একইভাবে রাখা ছিল। এখান থেকে উদ্ধার হওয়া ১৩টি মমিই রশি দিয়ে বাঁধা পেয়েছি। হয়তো প্রথা মেনে এভাবে বিশেষ উপায়ে সংরক্ষণ করতেন তাঁরা। তবে সঠিক ধারণা পেতে গবেষণা চলছে।’
প্রত্নতত্ত্ববিদেরা বলছেন, মাটি খুঁড়ে প্রথমে কয়েকটি ঘরের সন্ধান মেলে। পরে ঘরের ভেতরে বস্তায় মোড়ানো ৬ শিশুর মমি উদ্ধার হয়। দেহাবশেষের পাশে মিলেছে বেশ কিছু মাটি ও ধাতুর হাঁড়ি-পাতিল। প্রায় একই জায়গা থেকে গত বছর সাত ব্যক্তির দেহাবশেষ পান গবেষকেরা, যেগুলো মমি করা ছিল না।
কাজামারকুইলায় একটি প্রাচীন শহর ছিল, যা ২০০ খ্রিষ্টপূর্বাব্দে গড়ে ওঠে বলে জানিয়েছেন ইতিহাসবিদেরা।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
৬ মিনিট আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩৪ মিনিট আগে
বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
৩ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
৪ ঘণ্টা আগে