পরিবেশদূষণের কারণে বিশ্বে ২০১৫ সাল থেকে প্রতিবছর অন্তত ৯০ লাখ মানুষের অকালমৃত্যু হচ্ছে। বর্তমানে দূষণ রোগব্যাধি এবং অকালমৃত্যুর জন্য বিশ্বের বৃহত্তম পরিবেশগত ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। চিকিৎসা সাময়িকী ল্যানসেটের গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
বৈশ্বিক মৃত্যুহার ও দূষণের মাত্রার ওপর ভিত্তি করে করা গবেষণার তথ্য বিশ্লেষণে দেখা যায়, শিল্পকারখানার উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে সঙ্গে নগরায়ণের ফলে ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত বিশ্বে দূষণজনিত কারণে মৃত্যু বেড়েছে ৭ শতাংশ। আর ২০০০ সাল থেকে মৃত্যু বেড়েছে ৬৬ শতাংশ।
গবেষণা প্রতিবেদনে বলা হয়, দূষণে বিশ্বে প্রতিবছর প্রায় ৯০ লাখ মানুষ প্রাণ হারাচ্ছেন। অর্থাৎ প্রতি ছয়জনে একজনের মৃত্যুর কারণ হলো দূষণ। আর দূষণজনিত মৃত্যুর ৯০ শতাংশের বেশি নিম্ন আয় এবং মধ্যম আয়ের দেশগুলোতে ঘটছে। শিল্পায়ন ও নগরায়ণের অনিচ্ছাকৃত ফলাফল এই দূষণ। এর মধ্যে রয়েছে বায়ুদূষণ ও পানিদূষণ।
সম্প্রতি এ-বিষয়ক গবেষণাপত্র প্রকাশিত হয় ল্যানসেট প্ল্যানেটারি হেলথ জার্নালে। গ্লোবাল বারডেন অব ডিজিস নামে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের চলমান গবেষণায় বায়ুদূষণের কারণে মানুষের মৃত্যু-সংক্রান্ত হিসাব-নিকাশ করা হয়। বিজ্ঞানীরা গ্লোবাল বারডেন অব ডিজিসের ২০১৯ সালের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করেন। এর পরিপ্রেক্ষিতে নতুন গবেষণা প্রতিবেদনে দূষণের কারণগুলো আরও স্পষ্টভাবে চিহ্নিত করা হয়েছে। শিল্পকারখানার বায়ুদূষণ ও বিষাক্ত রাসায়নিকের মতো আরও আধুনিক দূষণকারী পদার্থ থেকে গৃহস্থালি ধোঁয়া বা পয়োনিষ্কাশনের মতো দূষণগুলো আলাদা করা হয়েছে।
জাতিসংঘের বিভিন্ন সংস্থা, বিভিন্ন গোষ্ঠী, ব্যক্তি এবং বিভিন্ন দেশের সরকার (বেশির ভাগ উচ্চ আয়ের দেশগুলো) দ্বারা চলমান প্রচেষ্টা সত্ত্বেও সামগ্রিকভাবে দূষণের বিরুদ্ধে সামান্য বাস্তব অগ্রগতি পরিলক্ষিত হয়েছে। অভ্যন্তরীণ বায়ুদূষণ কমাতে রাষ্ট্রীয় কর্মসূচি ও স্যানিটেশনের উন্নতি কিছু জায়গায় মৃত্যুর সংখ্যা কমাতে সাহায্য করেছে। ইথিওপিয়া ও নাইজেরিয়াতে এই প্রচেষ্টা ২০০০ থেকে ২০১৯ সালের মধ্যে মৃত্যু দুই-তৃতীয়াংশ কমিয়ে আনে। গবেষণার তথ্য বলছে, দূষণে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে এমন ১০টি দেশের তালিকায় থাকা অধিকাংশই আফ্রিকার।
দূষণ নিয়ন্ত্রণ ও দূষণ-সম্পর্কিত রোগ প্রতিরোধের জন্য জরুরি পদক্ষেপ প্রয়োজন বলে জানান বিজ্ঞানীরা। এ ক্ষেত্রে বায়ুদূষণ এবং বিপজ্জনক রাসায়নিক দূষণের ওপর জোর দেওয়ার পরামর্শ তাঁদের। দূষণ, জলবায়ু পরিবর্তন এবং জীববৈচিত্র্যের ক্ষতি ঘনিষ্ঠভাবে জড়িত। আর এই হুমকি সফলভাবে নিয়ন্ত্রণের জন্য বিশ্বব্যাপী পদক্ষেপ প্রয়োজন। দূষণকে সাধারণত আঞ্চলিক সমস্যা হিসাবে দেখা হয়; যা নিয়ন্ত্রণে জাতীয় পর্যায়ে বা মাঝে মাঝে উচ্চ আয়ের দেশগুলোতে আঞ্চলিক নীতি ব্যবহার করে সমাধানের চেষ্টা করা হয়। তবে এটি ক্রমবর্ধমানভাবে স্পষ্ট, যে দূষণ পুরো পৃথিবীর জন্য হুমকি। এর প্রভাব স্থানীয় সীমানা অতিক্রম করেই ভাবতে হবে। আর তাই দূষণ নিয়ন্ত্রণে বিশ্বব্যাপী জরুরি পদক্ষেপ প্রয়োজন বলে মনে করেন বিজ্ঞানীরা।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
১ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে