শীতল হওয়ার জন্য নদীতে ডুব দিয়েছিলেন এক ফুটবলার। কিন্তু বিশাল আকারের এক কুমির টেনে নিয়ে যায় তাঁকে। শুধু তাই নয়, কুমিরটি ওই ফুটবলারকে একেবারে গিলে ফেলে।
মর্মান্তিক একটি ভিডিওচিত্রে দেখা গেছে, ওই কুমিরটি ফুটবলারকে চোয়ালের মধ্যে নিয়ে সাঁতার কাটছে।
অন্য একটি ক্লিপে দেখা গেছে, স্থানীয়রা কুমিরটিকে গুলি করে হত্যা করে ফুটবলারের মরদেহটি উদ্ধার করেছে।
মঙ্গলবার দ্য ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২৯ বছর বয়সী হতভাগ্য ওই ফুটবলারের নাম যিশু আলবার্তো লোপেজ অরটিজ। ডাকনাম চুচো।
কোস্টারিকার গুয়ানাকাস্ট প্রদেশের রিও কানাস নদীতে একটু শীতল হওয়ার জন্য নেমেছিলেন চুচু। পরে তাঁকে টেনে নিয়ে গেলে স্থানীয়রা কুমিরটিকে ধাওয়া করে।
নিহত চুচুর আট ও তিন বছর বয়সী দুটি সন্তান রয়েছে। তাঁর অন্ত্যেষ্টিক্রিয়ার খরচ বহন করতে সাধারণ মানুষের কাছে সাহায্য প্রার্থনা করেছেন পরিবারের সদস্যরা। তাঁর ক্লাবের ম্যানেজার লুইস কার্লোস মন্টেসও পরিবারটিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে কাজ করছেন।
কোস্টারিকার পরিবেশ ও শক্তি মন্ত্রণালয় কুমিরের মতো সুরক্ষিত প্রাণী শিকার বা হত্যা নিষিদ্ধ করেছে। তবে সর্বশেষ ঘটনায় এখনো স্থানীয়দের ওপর কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
১ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে