
দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে ১২০০ বছর আগের ২০টি মমির সন্ধান মিলেছে। এদের মধ্যে ৮টি শিশুর ও ১২টি পূর্ণবয়স্ক মানুষের। স্থানীয় সময় মঙ্গলবার মমিগুলো উদ্ধার করেন প্রত্নতত্ত্ববিদেরা।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রাজধানী লিমা থেকে ১৬ কিলোমিটার দূরের উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকা কাজামারকুইলা থেকে মমিগুলোর সন্ধান মেলে। গত নভেম্বরে সেখানে বেশ কিছু মমির সন্ধান মেলে।
প্রত্নতাত্ত্বিক পিটার ভ্যান ডালেন বলেছেন, মৃতদেহ কিছু মমি করা ছিল, কিছু ছিল কঙ্কাল। মমিগুলো প্রাচীন প্রাক-হিস্পানিক রীতির অংশ হিসেবে বস্ত্রের বিভিন্ন স্তরে মোড়ানো ছিল এবং সম্ভবত মূল মমির সঙ্গে উৎসর্গ করা হয়েছিল। মূল মমিটি ছিল ৩৫ বছর বয়সী যুবকের।
সংবাদ সম্মেলনে পিটার ভ্যান ডালেন বলেন, তাঁদের বিশ্বাসে মৃত্যুই শেষ ছিল না। তারা বরং একটি সমান্তরাল জগতে বিশ্বাস করত, যেখানে মৃতরা বাস করত।
ভ্যান ডালেন বলেন, কাজামারকুইলার আচারের অংশ হিসাবে কিছু মমিতে সহিংসতার প্রমাণ রয়েছে।
গবেষণা দলের সদস্য ইয়োমিরা হুয়ামান বলেন, অন্ত্যেষ্টিক্রিয়ায় জ্যাম্পোনা নামে বাঁশি ব্যবহার হতো। আমি মনে করি কাজামারকুইলার আরও অনেক কিছু বলার আছে। আমাদেরও বলার আরও অনেক কিছু আছে।
পেরু হলো ইনকা সাম্রাজ্যের আগে ও পরে গড়ে ওঠা শত শত প্রত্নতাত্ত্বিক স্থানের আবাসস্থল। এই সাম্রাজ্য দক্ষিণ ইকুয়েডর, কলম্বিয়া থেকে মধ্য চিলি পর্যন্ত।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২৭ মিনিট আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
৪ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
৪ ঘণ্টা আগে