
বিশ্ব ভালোবাসা দিবসে গার্লফ্রেন্ড জোডি হেইডেনের সঙ্গে বাগদানের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। গতকাল বুধবার (১৪ ফেব্রুয়ারি) জোডি হেইডেনকে বিয়ের প্রস্তাব দেন তিনি। আর তাতে জোডি হেইডেনের সম্মতির খবর জানিয়ে সামাজিক প্ল্যাটফর্মে অ্যালবানিজ বলেন, ‘সে হ্যাঁ বলেছে।’ বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ বলেন, ‘সবার সঙ্গে সুখবরটি ভাগ করতে পেরে খুবই আনন্দ হচ্ছে। এটা বিস্ময়কর যে, আমি এমন একজন সঙ্গী পেয়েছি, যার সঙ্গে বাকি জীবনটা কাটাতে চাই।’
ধারণা করা হচ্ছে, প্রধানমন্ত্রী থাকাকালে বাগদান করা প্রথম অস্ট্রেলীয় নেতা হচ্ছেন অ্যান্থনি অ্যালবানিজ। ২০২০ সালে মেলবোর্নে একটি ডিনারে হেইডেনের সঙ্গে প্রথম দেখা হয় তাঁর।’
এই খবর প্রকাশের পর থেকেই শুভেচ্ছা বার্তা পাচ্ছেন জোডি হেইডেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘বন্ধুবান্ধব, পরিবার থেকে শুরু করে এমন অনেকেরই উষ্ণ বার্তা পাচ্ছি, যাদের সঙ্গে আমরা ব্যক্তিগতভাবে পরিচয় নই। তাদের সবাইকে ধন্যবাদ। শুভেচ্ছাবার্তাগুলো সত্যিই দারুণ।’
এই যুগলকে শুভেচ্ছা জানানোদের মধ্যে আছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন এবং যুক্তরাজ্যের বিখ্যাত শেফ নাইজেলা লসন। এ ছাড়া, শুভেচ্ছা জানিয়ে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং সামাজিক প্ল্যাটফর্মে লিখেছেন, ‘ভালোবাসা একটি সুন্দর বিষয়। আমি আপনাদের দুজনের জন্যই খুব খুশি!’
অ্যান্থনি অ্যালবানিজ জানিয়েছেন, বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য অনেক পরিকল্পনাই করেছিলেন তিনি। আর সে জন্য ভালোবাসা দিবসকেই (ভ্যালেন্টাইনস ডে) বেছে নেন তিনি। বিয়ের আংটির নকশা করতেও তিনি সাহায্য করেছেন।
অ্যালবানিজের আগে বিয়ে হয়েছিল। তার সাবেক স্ত্রী কারমেল টেবুট নিউ সাউথ ওয়েলসের সাবেক ডেপুটি প্রিমিয়ার। ১৯ বছরের বিবাহিত জীবনের পর ২০১৯ সালে বিবাহবিচ্ছেদ ঘটান তাঁরা।
গাজার যুদ্ধ থেকে শুরু করে উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে আইনি মামলা পর্যন্ত বিভিন্ন ইস্যু থেকে অ্যালবানিজ সবার মনোযোগ সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন বলে মত দিয়েছেন সমালোচকেরা।
হাইস্কুলে থাকাকালীন লেবার পার্টিতে যোগ দেন অ্যালবানিজ। পরে সিডনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকা অবস্থায় রাজনীতির সঙ্গে গভীরভাবে জড়ান তিনি। ২০২২ সালের মে মাসে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন অ্যান্থনি অ্যালবানিজ।

বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২৯ মিনিট আগে
বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
৩ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটি দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
৫ ঘণ্টা আগে