
যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা শহরের জনপ্রিয় পর্যটন এলাকা নিউ অরলিন্সে নববর্ষ উদযাপনের সময় মানুষের ভিড়ের ওপর গাড়ি উঠিয়ে দেওয়ার ঘটনাটিকে ‘ইচ্ছাকৃত হামলা’ বলে দাবি করেছে পুলিশ। নিউ অরলিন্স পুলিশের সুপারিনটেনডেন্ট অ্যান কির্কপ্যাট্রিক জানিয়েছেন, হামলাকারী ব্যারিকেড ভেঙে বার্বন স্ট্রিটে ঢুকে মানুষের ওপর গাড়ি উঠিয়ে দিয়ে হামলা চালিয়েছেন। তিনি বলেন, ‘দ্রুত গতিতে গাড়ি উঠিয়ে দিয়ে যত বেশি মানুষকে আঘাত করা যায়, তত বেশি মানুষকে হত্যা করাই ছিল তাঁর উদ্দেশ্য।’
বিবিসির একটি প্রতিবেদন থেকে জানা গেছে, এই হামলার ঘটনায় এতে অন্তত ১০ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। আজ বুধবার স্থানীয় সময় বেলা সোয়া ৩টার দিকে ক্যানাল অ্যান্ড বুরবোন স্ট্রিটে এই ঘটনা ঘটে।
ঘটনার সময় বার্বন স্ট্রিটে অসংখ্য মানুষ নববর্ষ উদযাপন করছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটি দ্রুতগতিতে ভিড়ের মধ্যে ঢুকে পড়ে এবং এর পরপরই চালক গাড়ি থেকে নেমে গুলি চালানো শুরু করেন। তখন পুলিশ পাল্টা গুলি চালায়। কির্কপ্যাট্রিক জানিয়েছেন, এই হামলায় দুজন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। তাঁরা বর্তমানে সুস্থ আছেন।
লুইজিয়ানার মেয়র লাটোয়া ক্যান্ট্রেল ঘটনাটিকে সম্ভাব্য ‘সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করলেও, এফবিআই এ বিষয়ে এখনো কোনো বিবৃতি দেয়নি। ইতিমধ্যে এফবিআই এ ঘটনার তদন্তের দায়িত্ব নিয়েছে।
লুইজিয়ানার গভর্নর জেফ ল্যান্ড্রি এই ঘটনাকে ‘ভয়াবহ সহিংসতা’ বলে উল্লেখ করেছেন।
নিউ অরলিন্স সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয়েছে। ৩০ জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে নিউ অরলিন্স পুলিশের সুপারিনটেনডেন্ট অ্যান কির্কপ্যাট্রিক জানিয়েছেন, এখন পর্যন্ত আহতের সংখ্যা বেড়ে ৩৫ এ পৌঁছেছে।
আইওয়া থেকে নিউ অরলিন্সে বেড়াতে আসা জিম ও নিকোল মাওরার হামলার ঘটনাটি প্রত্যক্ষ করেছেন। নিকোল জানান, তাঁরা আতশবাজি দেখে হেঁটে যাওয়ার সময় গাড়িটি দ্রুতগতিতে ব্যারিকেড ভেঙে মানুষের মধ্যে ঢুকে পড়ে।
তিনি বলেন, ‘গাড়িটি আমাদের এক ব্লকের মধ্যে মানুষের ওপর আঘাত হানে। এরপর আমরা গুলির শব্দ শুনি। আমরা আহতদের সাহায্য করতে চেয়েছিলাম। কিন্তু বুঝতে পারি ঘটনাস্থলেই অনেকে মারা গেছেন।’
এফবিআই এজেন্ট আলেথিয়া ডানকান জানান, ঘটনাস্থলে সন্দেহজনক বিস্ফোরক পাওয়া গেছে। তবে এগুলো ঘটনার সঙ্গে যুক্ত কিনা তা নিশ্চিত নয়। তিনি আরও জানান, হামলাকারী ব্যক্তি পুলিশের গুলিতে নিহত হয়েছেন। তবে তাঁর পরিচয় এখনও জানা যায়না।
সিবিএসের প্রতিবেদন থেকে জানা গেছে, নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে ঘটনাটি সম্পর্কে অবগত করা হয়েছে। তিনি নিউ অরলিন্স সিটি কর্তৃপক্ষকে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানিয়েছেন সিটি মেয়র লাটোয়া ক্যান্ট্রেল।

বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
২ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটি দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
৪ ঘণ্টা আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
৪ ঘণ্টা আগে