সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে আজ পবিত্র ঈদুল আজহা পালিত হচ্ছে। মক্কার পবিত্র কাবা শরিফ ও মদিনা মসজিদে নববীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।
সৌদি আরব ছাড়াও সংযুক্ত আরব আমিরাত, ইরান, ইরাক, মিশর, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হয়েছে। করোনার কারণে বিধিনিষেধের মধ্যেই ঈদের নামাজ শেষে পশু কোরবানির মাধ্যমে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হচ্ছে।
এর আগে সোমবার (১৯ জুলাই) সৌদি আরবে আরাফাতে হজের মূল আনুষ্ঠানিকতা পালিত হয়। করোনা মহামারিতে দ্বিতীয় বছরের মতো অনুষ্ঠিত হয় পবিত্র হজ।। কঠোর স্বাস্থ্যবিধি মেনে এবার হজে অংশ নেন ৬০ হাজার মুসল্লি। রাতে মুজদালিফায় খোলা আকাশের নিচে রাত্রিযাপন করেন হাজিরা। স্থানীয় সময় ফজর নামাজ শেষে শয়তানকে লক্ষ্য করে পাথর ছুড়বেন তারা। পরে সাফা মারওয়া প্রদক্ষিণ শেষে পশু কোরবানি করবেন।
এ বছর হজের অনুমতি পাওয়া সবাই কোভিড-১৯ টিকার দুটি ডোজই নিয়েছেন। তাঁরা সবাই সৌদি আরবের নাগরিক ও বাসিন্দা। শুধু ১৮ থেকে ৬৫ বছর বয়সীরাই এবারের হজের অনুমতি পেয়েছেন। সৌদি আরবের বাইরে থাকেন এমন কেউ এ বছর হজের অনুমতি পাননি।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২২ মিনিট আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
৪ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
৪ ঘণ্টা আগে