অস্ট্রেলিয়ায় ২৩ মার্কিন মেরিন সেনাসহ একটি বিমান বিধ্বস্ত হয়েছে। সেই দুর্ঘটনায় ৩ মেরিন সেনা নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
স্থানীয় সময় আজ রোববার সকালের দিকে বিমনাটি বিধ্বস্ত হয়। বিধ্বস্ত বিমানটি ছিল মার্কিন সশস্ত্র বাহিনীর একটি অস্প্রি ভি-২২ মডেলের পরিবহন বিমান। এটি ডারউইন শহর থেকে ৬০ কিলোমিটার দূরের মেলভিল আইল্যান্ডে গিয়ে বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়ার পর বিমানটি থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে।
হতাহতের বিষয়টি জানিয়ে ইউএস মেরিন বিভাগ এক বিবৃতিতে বলেছে, ‘সব মিলিয়ে বিমানটিতে ২৩ জন সেনাসদস্য ছিলেন। তাঁদের মধ্যে তিনজনের মৃত্যুর বিষয়ে আমরা নিশ্চিত হতে পেরেছি এবং বাকিদের উন্নত চিকিৎসার জন্য রয়্যাল ডারউইন হাসপাতালে পাঠানো হয়েছে।’
অস্ট্রেলীয় সংবাদমাধ্যম অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশন এবিসির প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধারকৃতদের সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি। তবে উদ্ধারকৃতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আরও দুজন সুস্থ রয়েছেন। এখন পর্যন্ত প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি।
অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, পূর্ব তিমুর, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের সশস্ত্র বাহিনীর যৌথ মহড়ার সময় এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনার সময় বিমানটিতে কোনো অস্ট্রেলীয় সেনা ছিল না বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী।

গত বছরের এপ্রিল থেকে প্রায় প্রতিটি দেশের পণ্যের ওপর ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসান। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, এই শুল্ক ছাড়া আমেরিকা ধ্বংস হয়ে যাবে এবং বিশ্ব আমাদের নিয়ে হাসাহাসি করবে।
১ ঘণ্টা আগে
ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
২ ঘণ্টা আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
৩ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৫ ঘণ্টা আগে