
চীনের উত্তরাঞ্চলের হেনান প্রদেশের বাসিন্দা ইউয়ান। ৩০ বছর বয়সী এই তরুণ সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন সাড়ে ২৫ কোটি টাকা দিয়ে কেনা মার্সিডিজ-মেব্যাক গাড়ি রাইড-হেইলিং অর্থাৎ, ভাড়ায় যাত্রী বহনের কাজ শুরু করে। এক ট্রিপে তাঁর বর্তমান আয় প্রায় ৮৫ হাজার টাকা। ইন্টারনেটে তাঁর এই বিলাসবহুল গাড়ি দিয়ে যাত্রী বহন বেশ সাড়া ফেলে দিয়েছে।
সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ইউয়ান প্রায় ২ লাখ ১০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ২৫ কোটি ৫০ লাখ টাকা) খরচ করে বিলাসবহুল গাড়িটি কিনেছেন। একটি যাত্রা থেকে তিনি ৭০০ ডলারেরও বেশি (বাংলাদেশি মুদ্রায় ৮৫ হাজার ২০০ টাকা) আয় করেন।
ইউয়ান তাঁর এই বিলাসবহুল গাড়ি চালানোর দৈনন্দিন অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। তাঁর ‘ওল্ড ইউয়ান ড্রাইভস এ মেব্যাক ফর রাইড-হেইলিং’ নামে একটি অ্যাকাউন্ট আছে, যেখানে ১ লাখ ২০ হাজার মানুষ তাঁর অনুসারী।
ইউয়ান ২০১৯ সাল থেকে বেইজিংয়ে বিলাসবহুল রাইড-হেইলিং গাড়ি চালান। গত বছরের নভেম্বরে তিনি মেব্যাক গাড়িটি কিনে সেটির মাধ্যমে যাত্রী বহনের কাজ করছেন। এরপর থেকে তাঁর যাত্রা ও ‘গাড়ি কেনার টাকা উসুল’ করার অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাইকে জানাচ্ছেন।
তিনি ভিডিওতে বলেন, ‘বিলাসবহুল মেব্যাক রাইড-হেইলিং করা শুধু আমার চাকরি নয়, এটাই আমার জীবিকা। বর্তমানে এই মেব্যাক মডেলটি শুধু বেইজিং ও সাংহাইতেই রাইড-হেইলিংয়ের জন্য নির্দিষ্টভাবে অর্ডার নেওয়া হয়।’
হাইবাও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউয়ান জানান, তিনি গাড়িটির জন্য ৯৩ হাজার ডলারের (বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ১৩ লাখ টাকা) ডাউন পেমেন্ট করেছেন, যার মধ্যে ৬৮ হাজার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৩ লাখ টাকা) ছিল গত ছয় বছরে রাইড-হেইলিং করে সঞ্চয় করা অর্থ। বাকি অর্থ তিনি পাঁচ বছরের লোন নিয়ে পূরণ করেন, যার জন্য প্রতি মাসে তাঁকে ২ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ৪৩ হাজার টাকা) কিস্তি দিতে হয়।
ইউয়ান জানান, তিনি মানের ওপর জোর দেন। তাঁর রাইড-হেইলিংয়ে উচ্চমানের, প্রি-বুকড ক্লায়েন্টদের সেবা দেওয়া হয়। মাসে গড়ে ৪০টি অর্ডার নিয়ে থাকেন। কখনো কখনো একটি যাত্রা থেকেই তিনি ৮৫ হাজার টাকার বেশি আয় করেন। খরচ থাকা সত্ত্বেও, তিনি দাবি করেন যে তিনি প্রতি মাসে প্রায় ১০ হাজার ইউয়ান (বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৬৭ হাজার টাকা) সঞ্চয় করেন। পাশাপাশি নিজের আরামদায়ক জীবনযাত্রা নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘আমার প্রতি মাসে জ্বালানির খরচ প্রায় ৩ হাজার ইউয়ান। খাবারের জন্য ২ হাজার থেকে ৩ হাজার ইউয়ান খরচ হয়, আর ভাড়া ৪ হাজার ৫০০ ইউয়ান। তবু কিছু সঞ্চয় থেকে যায়। সবচেয়ে ভালো ব্যাপার হলো—মাত্র ৩০ বছর বয়সেই আমি মেব্যাক চালাচ্ছি এবং মাসে প্রায় ১০ হাজার ইউয়ান সঞ্চয় করতে পারছি।’
ইউয়ানের এই গল্প অনলাইনে বেশ আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। একজন ব্যবহারকারী মন্তব্য করেন, ‘সে কি ধনী, না গরিব? যদি ধনী হয়, তাহলে এখনো রাইড-হেইলিং করছে কেন? আর যদি ধনী না হয়, তাহলে সে কীভাবে মেব্যাক চালাচ্ছে?’
আরেকজন লিখেছেন, ‘আমি সবে এস-ক্লাস মার্সিডিজের ভাড়ার হিসাব দেখলাম, মাত্র ৫.৫ কিমি যাওয়ার জন্য প্রায় ৩০০ ইউয়ান (বাংলাদেশি মুদ্রায় ৫ হাজার টাকা)। তাহলে কে মেব্যাক ডাকছে? আমি নিশ্চিত নই, জীবনে কখনো মেব্যাকে চড়ার সুযোগ পাব কিনা!’

ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
৩৪ মিনিট আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
২ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৪ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৪ ঘণ্টা আগে