পেরুতে এক বাস খাদে পড়ে দুই শিশুসহ কমপক্ষে ৩২ জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। স্থানীয় সময় মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটে। গত চার দিনের মধ্যে দেশটিতে এটি তৃতীয় ভয়াবহ দুর্ঘটনা।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, পেরুর রাজধানী লিমা থেকে ৬০ কিলোমিটার পূর্বে অবস্থিত কার্টেরা সেন্ট্রাল রোডের একটি সরু রাস্তায় এই দুর্ঘটনা ঘটে।
এ নিয়ে পুলিশ কর্মকর্তা সিজার সার্ভেন্টেস বলেন, দুর্ভাগ্যবশত, এখন পর্যন্ত ৩২ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ছয় বছরের এক ছেলে শিশু এবং তিন বছর বয়সী এক কন্যা শিশু রয়েছে। বাসটিতে ৬৩ জন যাত্রী ছিলেন।
পেরু পুলিশের পক্ষ থেকে একটি টুইট বার্তায় জানানো হয়েছে, হতাহতদের উদ্ধারের জন্য উদ্ধার কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে।
পুলিশ জানিয়েছে, বাসটি উচ্চ গতিতে বেপরোয়াভাবে চলছিল। একটি পাথরের সঙ্গে আঘাত লেগে এটি ৬৫০ মিটার গভীর খাদে পড়ে যায়।
গত রোববারও পেরুর আমাজন নদীতে দুটি নৌকার সংঘর্ষে ২২ জনের মৃত্যু হয়। এই ঘটনায় এখনো অনেকে নিখোঁজ রয়েছেন। দুই দিন আগেও পেরুতে আরেকটি বাস খাদে পড়ে ১৭ জনের মৃত্যু হয়।

বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
২ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটি দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
৪ ঘণ্টা আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
৪ ঘণ্টা আগে