বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) কাছে সর্বশেষ বৈশ্বিক প্রতিবেদন অনুযায়ী বেশ কিছু দেশ করোনাভাইরাসের নমুনা পরীক্ষা কমিয়ে দিয়েছে এবং বিশ্বব্যাপী করোনাভাইরাস বৃদ্ধির যে পরিসংখ্যান দেখা গেছে, তাতে পুনরায় এর সংক্রমণ ভয়াবহতার দিকে যাওয়ার আশঙ্কা করছে সংস্থাটি।
পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১০ লাখ ৯৩ হাজার ২৪৫ জনের। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ হাজার ৪২৩ জনের।
গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। আর দৈনিক মৃত্যুর তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। দক্ষিণ কোরিয়ায় গত ২৪ ঘণ্টায় ২ লাখ ৯ হাজার ১৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে, করোনায় মারা গেছে ৩২৯ জন। গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনা শনাক্ত হয়েছে ২৮ হাজার ৭০৯ জনের এবং করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৪০৯ জন।
ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৪৭ কোটি ২৬ লাখ ১৬ হাজার ৬৮৪ জনের। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬১ লাখ ৫ হাজার ৫৬১ জনের। আর করোনা থেকে সুস্থ হয়েছে ৪০ কোটি ৮৫ লাখ ২৯ হাজার ২২০ জন।
ডব্লিউএইচও বলছে, গত সপ্তাহের তুলনায় বিশ্বব্যাপী নতুন সংক্রমণের হার বেড়েছে ৮ শতাংশ। গত ৭ মার্চ থেকে ১৩ মার্চ পর্যন্ত নতুন করে শনাক্ত প্রায় ১ কোটি ১০ লাখ এবং মৃত্যু হয়েছে ৪৩ হাজার জনের। এই হার সবচেয়ে দ্রুত বাড়ছে পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে, যার মধ্যে রয়েছে দক্ষিণ কোরিয়া ও চীন। এ দুটি দেশে নতুন করে শনাক্তের হার বেড়ে ২৫ শতাংশ হয়েছে এবং মৃত্যু বেড়েছে ২৭ শতাংশ। এ বছর জানুয়ারির পর এই পরিমাণ বৃদ্ধি এটিই প্রথম।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
২ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটি দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
৪ ঘণ্টা আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
৪ ঘণ্টা আগে