২০ দিনের মধ্যে দুবার করোনায় আক্রান্ত হয়েছেন স্পেনের ৩১ বছর বয়সী এক স্বাস্থ্যকর্মী। এটি সবচেয়ে কম সময়ের মধ্যে পুনরায় আক্রান্ত হওয়ার ঘটনা বলে দাবি করেছেন স্প্যানিশ গবেষকেরা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
পরীক্ষায় দেখা গেছে, ওই স্বাস্থ্যকর্মী করোনার আলাদা দুটি ধরনে আক্রান্ত হয়েছিলেন। গত বছরের ডিসেম্বরের শেষের দিকে তিনি ডেলটায় এবং জানুয়ারিতে ওমিক্রনে আক্রান্ত হন।
গবেষকেরা বলছেন, এটি দেখায় যে আপনি আগে করোনায় সংক্রমিত হয়ে এবং সম্পূর্ণ ডোজ টিকা নিয়ে আবারও আক্রান্ত হতে পারেন।
স্পেনের ওই স্বাস্থ্যকর্মীর প্রথম পিসিআর পরীক্ষায় পজিটিভ ফল এলেও কোনো উপসর্গ দেখা দেয়নি। তবে তিন সপ্তাহেরও কম সময় পরে তাঁর কাশি ও জ্বর দেখা দেয়। পরে ওই স্বাস্থ্যকর্মী আবারও পরীক্ষা করান। পরে আরও পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে দেখা যায়, ওই স্বাস্থ্যকর্মী করোনার ভিন্ন দুটি ধরনে আক্রান্ত হয়েছেন।
এই গবেষণা উপস্থাপনের সময় ইউরোপিয়ান কংগ্রেস অব ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি অ্যান্ড ইনফেকশিয়াস ডিজিজেসের গবেষক ড. জেমা রেসিও বলেন, এ ঘটনা থেকে বোঝা যায় ওমিক্রন প্রাকৃতিক বা ভ্যাকসিন থেকে অর্জিত রোগ প্রতিরোধক্ষমতা এড়িয়ে যেতে পারে। যারা একবার করোনায় আক্রান্ত হয়েছেন, তারা পুনরায় সংক্রমিত হবে না এমন ধারণা করা যাবে না।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
১ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে