দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের পৃথক দুটি বৃহৎ কারাগারে দাঙ্গার ঘটনায় ২২ জন কারাবন্দী নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন পুলিশ সদস্যসহ কমপক্ষে ৫০ জন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, চলতি বছর দেশটির কারাগারে হওয়া সহিংসতার মধ্যে এটি দ্বিতীয় বৃহত্তম সহিংসতার ঘটনা।
দেশটির সরকার বৃহস্পতিবার জানিয়েছে, পুলিশের বিশেষ ইউনিটকে রাজধানী কুইটোর দক্ষিণে অবস্থিত দক্ষিণাঞ্চলীয় গুয়াইয়াস ও কটোপ্যাক্সি প্রদেশের কারাগারে পাঠানো হয়েছে।
ইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলারমো লাসসো বলেছেন, ‘আমি অপরাধীদের এটা বলতে চাই যে, তাদের কর্মকাণ্ডের কারণে আগের সরকারের মতো এই সরকারও দুর্বলভাবে জবাব দেবে; এটা মনে করে থাকলে তারা ভুল করবে।’
এক বিবৃতিতে এসএনএআই কারাগার ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, কারাগারে দাঙ্গা সৃষ্টির পর এলিট ফোর্সের সদস্যরা বুধবারই পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
ইকুয়েডরের স্বরাষ্ট্রমন্ত্রী আলেজান্দ্রা ভেলা জানিয়েছেন, কারাগার থেকে পালিয়ে যাওয়া ৭৮ বন্দীকে ফের আটক করা হয়েছে।

পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৯ মিনিট আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
২ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
৩ ঘণ্টা আগে