ঢাকা: ব্রাজিলে করোনার নতুন ধরনের সংক্রমণ বেড়ে যাওয়ায় নারীদের গর্ভধারণ স্থগিত রাখতে আহ্বান জানিয়েছে ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়। গতকাল শুক্রবার ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই আহ্বান জানানো হয়।
এ নিয়ে একটি সংবাদ সম্মেলনে ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রাথমিক স্বাস্থ্য বিভাগের সচিব রাফেল কামারা বলেন, যদি সম্ভব হয় নারীদের গর্ভধারণ স্থগিত করা উচিত। যাদের বয়স ৪২ কিংবা ৪৩ তাদেরকে আমরা এমনটি বলতে পারি না তবে যারা তরুণী তাঁদের জন্য কিছুদিন অপেক্ষা করাই উত্তম।
ব্রাজিল সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, করোনার নতুন ধরন গর্ভবতী নারীদেরকে স্বাস্থ্য ঝুঁকির মধ্যে ফেলে।
সংবাদ সম্মেলনে কামারা জানিয়েছেন, ব্রাজিল সরকার করোনার নতুন ধরন অন্তঃসত্তা নারীদের ওপর প্রভাব নিয়ে গবেষণা করছে।
সংক্রমণের দিক দিয়ে বিশ্ব তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত মানুষের সংখ্যা ১ কোটি ৩৮ লাখ ৩৪ হাজার ৩৪২ জন । তবে করোনায় মৃত্যুর দিক দিয়ে বিশ্ব তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৬৯ হাজারের বেশি মানুষ।
সূত্র: সিএনএন

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
১ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে