
খুব শিগগিরই মাসওয়ারি বেতনভিত্তিক চাকরির দিন শেষ হয়ে যাবে। বিলুপ্ত হয়ে যেতে পারে এ ধরনের বেতনভোগী মধ্যবিত্ত শ্রেণি। বিশেষ করে ভারতে এই মধ্যবিত্ত শ্রেণিটি চলতি দশকের মধ্যেই সম্ভবত বিলুপ্ত হবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
ভারত মার্সেলাস ইনভেস্টমেন্ট ম্যানেজার্স নামে পোর্টফোলিও ম্যানেজমেন্ট পরিষেবা সংস্থার প্রতিষ্ঠাতা সৌরভ মুখার্জিয়া সম্প্রতি ‘বিয়ন্ড দ্য পে চেক: ইন্ডিয়াস অনট্রপ্রুনারিয়াল রিবার্থ’ পডকাস্টে এমন ভবিষ্যতের ইঙ্গিত দিয়েছেন।
তাঁর মতে, এই দশকেই বেতনভিত্তিক চাকরি কাঠামোর অবসান ঘটবে। তাই পরিশ্রমী, শিক্ষিত মানুষের জন্য সেটি আর জীবিকা নির্বাহের টেকসই রাস্তা নয়। তিনি বলেন, ‘আমরা আমাদের বাবা–মাকে দেখেছি একই প্রতিষ্ঠানে ৩০ বছর ধরে কাজ করতেন। এই পুরোনো মডেলের অবসান ঘটতে যাচ্ছে। এই চাকরিভিত্তিক অবকাঠামোই আসলে মধ্যবিত্ত শ্রেণি গড়ে তুলেছে। এখন এই কাঠামো বিলুপ্তির পথে।’
ভারতের বাজারবিষয়ক বিশেষজ্ঞ সৌরভ মুখার্জিয়া বলেন, ‘এখন বেশির ভাগ কাজই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) করে ফেলছে। যে কাজগুলো আপনি বিনা মূল্যে এআই দিয়ে করাতে পারছেন, সেটির জন্য বেতন দিয়ে একজন মানুষ রাখার তো দরকার নেই! ফলে, ধীরে ধীরে চাকরির বাজার সংকুচিত হচ্ছে।’
তবে, চাকরিভিত্তিক ক্যারিয়ার কাঠামো বিলুপ্তির এই চিত্রকে কেবল হতাশাজনক বলে মানতে রাজি নন এই বিশেষজ্ঞ। জীবিকা নির্বাহের এই কাঠামোর বিলুপ্তিকে একজন ব্যক্তির জীবন তো বটেই পুরো সমাজব্যবস্থারই উন্নয়নের এক অপার সম্ভাবনা হিসেবে কাজে লাগানো যেতে পারে বলে মনে করেন তিনি। বলেন, ‘নিজেদের করপোরেট ক্যারিয়ার সুন্দর ও নিরাপদ করতে আমরা যে পরিমাণ অধ্যবসায়, পরিশ্রম আর মেধা খরচ করি, সেই একই উদ্যমে যদি উদ্যোক্তা হই, তাহলে তা হতে পারে নতুন সমৃদ্ধির ইঞ্জিন।’
সৌরভ আরও বলেন, ‘ভারতীয় সমাজের মানুষ ঝুঁকি নিতে চায় না, তারা স্থিতিশীলতা চায়। এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। মাস শেষে একটা নির্দিষ্ট পরিমাণ বেতন আসবে, এই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। সন্তানদের কেবল চাকরিপ্রার্থী হিসেবে তৈরি করা বন্ধ করতে হবে অভিভাবকদের।’
ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুসারে, গুগলের দাবি, তাদের বিভিন্ন প্ল্যাটফর্ম ও পরিষেবার এক–তৃতীয়াংশ কোডই লিখছে এআই।

ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
৩৪ মিনিট আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
২ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৪ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৪ ঘণ্টা আগে