
পাকিস্তানি নাগরিক সারদা বাই ওডিশার বোলাঙ্গিরের বাসিন্দা মহেশ কুকরেজাকে বিয়ে করেছেন। তিন দশক ধরে ভারতে বসবাস করছেন তিনি। দুটি সন্তান আছে মহেশ-সারদা দম্পতির। কিন্তু কাশ্মীর হত্যাকাণ্ডের পর অনিশ্চিত হয়ে পড়েছে ভারতে সারদার বসবাস। যত দ্রুত সম্ভব তাঁকে ভারত ছেড়ে যেতে নির্দেশ দিয়েছে ওডিশা পুলিশ।
এরই মধ্যে সারদার ভিসা বাতিল করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। যদি নির্ধারিত সময়ের মধ্যে ভারত ছাড়তে ব্যর্থ হন সারদা, তাহলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে পুলিশ।
সারদার বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এত বছর ধরে ভারতে থাকায় ভোটার আইডি কার্ডও রয়েছে তাঁর। কিন্তু ভারত সরকার কখনোই তাঁকে নাগরিকত্ব দেয়নি।
সারদা জানান, পাকিস্তানে তাঁর কেউ নেই। পরিবারের কাছ থেকে আলাদা না করতে ভারত সরকারের কাছে মিনতি জানিয়েছেন সারদা। কজোড়ে তিনি ভারত সরকারের উদ্দেশে বলেছেন, ‘পাকিস্তানে আমার কোনো আত্মীয় নেই। ৩০ বছর আগে ভারতে এসেছি এবং ভারতকেই নিজের দেশ বলে জানি। এমনকি আমার পাসপোর্টটাও খুবই পুরোনো। ভারত সরকারের কাছে করজোড়ে আমি অনুরোধ করছি, দয়া করে আমাকে আমার পরিবারের কাছ থেকে আলাদা করবেন না। আমার দুই সন্তান আছে, নাতি–পুতি আছে। আমি এখানে তাঁদের সঙ্গে থাকতে চাই।’
তাঁর এমন অসহায় আকুতিতেও মন গলেনি প্রশাসনের। বোলাঙ্গির পুলিশ জানিয়েছে, সারদা যদি ভারত না ছাড়েন, তাহলে আইনি পদক্ষেপ নেবে তারা।
গত মঙ্গলবার ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। এ ঘটনার পর থেকেই ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা তুঙ্গে। হত্যাকাণ্ডের এক দিন পরই একগুচ্ছ পাকিস্তানবিরোধী পদক্ষেপ নেয় ভারত, যার মধ্যে একটি হলো ভারতে অবস্থানরত সব পাকিস্তানির ভিসা বাতিল করা।
আরও খবর পড়ুন:

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
১ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
২ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৩ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৪ ঘণ্টা আগে