আপনি একটি লটারি কিনলেন। তবে এ থেকে খুব বেশি আশা না থাকায় কবে ড্র হবে সে খবরও রাখলেন না; টিকিটের কথাও ভুলে গেলেন। হঠাৎ অন্য কাজ করতে গিয়ে টিকিটটি খুঁজে পেয়ে ফলের সঙ্গে মিলিয়ে দেখলেন ২ কোটি ডলার জিতে গেছেন। কেমন হবে ব্যাপারটা?
সম্প্রতি ঠিক এমনটিই ঘটেছে কানাডার ম্যানিটোবার নাগরিক জেরি নটের সঙ্গে। কয়েক মাস আগে কেনা একটি লটারির টিকিট তাঁর মানিব্যাগের এক কোনায় পড়ে ছিল। উইনিপেগে যাওয়ার সময় জানলেন ২৪ আগস্ট এ লটারি ড্র হয়েছে। তিনি কার্ডের মাঝখান থেকে টিকিটটি বের করে একটি দোকানে স্ক্যান করান। স্ক্যানের পরে ফল দেখে তো তাঁর চোখ চড়কগাছ। নিজের চোখকে বিশ্বাস করতে না পেরে স্ক্যান করান আরও একবার।
সেদিনের ঘটনা প্রসঙ্গে নট জানান, 'ঘটনাটি আমার কাছে ছিল স্বপ্নের মতো। আমি ২-এর পরে একটি দুটি এবং একগুচ্ছ শূন্য দেখলাম এবং ভাবলাম, কুল! আমি ২০ মিলিয়ন ডলার জিতেছি! দোকানদার আমার দিকে বড় বড় চোখে তাকিয়ে বললেন, ''এটা হারিয়ে যাওয়া টিকিট!'' পরে এটি আবার স্ক্যান করালে তিনি বলেন, এখানে ২০-এর পরে ছয়টি শূন্য—২০ মিলিয়ন ডলার!'
পরে ওয়েস্টার্ন কানাডা লটারি করপোরেশন থেকে পুরো টাকা সংগ্রহ করেন নট। হঠাৎ এভাবে মিলিয়নিয়ার হয়ে যাওয়ার ধাক্কা সামলে ভাবলেন, এত অর্থ দিয়ে কী করবেন?
তাঁর অর্থ থেকে কিছু টাকা নিয়ে তাঁর বাবা বিগ স্টোন লেকে কিছু রিজার্ভ জমি কেনেন। নট ও তাঁর ভাই মিলে একটি হাসপাতাল করার সিদ্ধান্ত নিয়েছেন। নিজেদের স্বপ্নকে প্রসারিত করার জন্য তাঁরা আরও পাঁচটি কটেজ নির্মাণের অপেক্ষায় আছেন। তবে এর মধ্যে হাসপাতালটি তাঁর সম্প্রদায়ের লোকদের জন্য উপকারী হবে বলে ধারণা তাঁদের। এর মাধ্যমে লটারি জয়কে সম্প্রদায়ের জন্য উৎসর্গ করা হবে বলেও তাঁরা মনে করেন।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৫ মিনিট আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৩৭ মিনিট আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
২ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৩ ঘণ্টা আগে