লাতিন আমেরিকার দেশ পেরুতে সড়ক থেকে প্রায় ৬৫০ ফুট নিচের একটি নদীতে পড়ে গেছে একটি বাস। আর এতে নিহত হয়েছে অন্তত ২৫ জন। আহত হয়েছে আরও অনেকে। বাসটিতে অর্ধশতাধিক যাত্রী ছিল বলে জানা গেছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, স্থানীয় সময় গত রোববার গভীর রাতে পেরুর উত্তরাঞ্চলে আন্দেজ পর্বতমালায় অবস্থিত কাজামার্কার দুর্গম পাহাড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তা ওলগা বোবাডিলা আরপিপি রেডিওকে বলেছেন, রোববার গভীর রাতে আন্দেজ পর্বতমালার কাজামার্কা অঞ্চলে গর্তযুক্ত রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। বাসটি প্রায় ২০০ মিটার (প্রায় ৬৫০ ফুট) গভীর খাদে পড়ে যায়।
দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে ২৩ জন নিহত হওয়ার কথা জানানো হলেও পরে এই তথ্য সংশোধন করে স্থানীয় প্রশাসন। তাঁরা জানায়, এ দুর্ঘটনায় অন্তত ২৫ জন নিহত হয়েছে। কাজামার্কার সেলেনডিন পৌরসভার কর্মকর্তা জাইম হেরেরা বলেন, ‘৫০ জনেরও বেশি যাত্রী নিয়ে বাসটি একটি নদীর খাদে পড়ে যায়। আরোহীদের কয়েকজন পানিতে ভেসে গেছে।’
পেরুর জাতীয় উদ্ধারকর্মীরা দুর্ঘটনাস্থলে থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। এ ছাড়া এ দুর্ঘটনা ও প্রাণহানির পর সেলেনডিন পৌরসভা ৪৮ ঘণ্টার শোক ঘোষণা করেছে। এ ছাড়া, বাসটি সড়কে চলাচলের উপযোগী ছিল কি না, তা-ও খতি দেখছে কর্তৃপক্ষ।
পেরুতে সড়ক দুর্ঘটনার বিষয়টি একপ্রকার নিয়মিতই। দেশটিতে বাজে সড়কযোগাযোগ, বাজে ফিটনেসের গাড়িসহ নানা কারণেই দুর্ঘটনা ঘটে। গত বছর অর্থাৎ, ২০২৩ সালে দক্ষিণ আমেরিকার এই দেশে সড়ক দুর্ঘটনায় ৩ হাজার ১০০ জনেরও বেশি প্রাণহানির তথ্য পাওয়া গেছে।

ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
১২ মিনিট আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
১ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৩ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৪ ঘণ্টা আগে