
আফগানিস্তানের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের চেষ্টা করছে ভারত। সম্প্রতি বৈঠক করেছেন দুই দেশের প্রতিনিধিরা। আফগানিস্তানের রাজধানী কাবুলে অনুষ্ঠিত হয়েছে এই বৈঠক। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফগানিস্তান, ইরান ও পাকিস্তান বিভাগের মহাপরিচালক এবং বিশেষ প্রতিনিধি আনন্দ প্রকাশ আফগান পররাষ্ট্রমন্ত্রী মৌলভি আমির খান মুত্তাকি এ বৈঠকে অংশ নেন।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, সাক্ষাৎকালে দ্বিপক্ষীয় রাজনৈতিক সম্পর্ক জোরদার, বাণিজ্য ও ট্রানজিট সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। বৈঠকে দ্বিপক্ষীয় যোগাযোগ বৃদ্ধি, প্রতিনিধিদলের আদান-প্রদান এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে আফগানিস্তানে বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশের কথা তুলে ধরেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকি। ভারতীয় বিনিয়োগকারীদের আফগানিস্তানে বিনিয়োগের আহ্বান জানান তিনি।
আলোচনায় গুরুত্ব পায় দুই দেশের ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়টিও। আফগান পররাষ্ট্রমন্ত্রী বলেন, ব্যবসায়ী, রোগী ও শিক্ষার্থীদের জন্য ভিসা সহজীকরণ খুব বেশি প্রয়োজন। ভারতীয় প্রতিনিধি আনন্দ প্রকাশ বলেন, আফগানিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক আরও গভীর করার জন্য ভারত প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আফগানিস্তানে অবকাঠামো খাতে বিনিয়োগ অব্যাহত রাখার পাশাপাশি স্থগিত প্রকল্পগুলো শুরু করার আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকে বিশেষ গুরুত্ব পেয়েছে সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতিও।

বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
২ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটি দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
৪ ঘণ্টা আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
৪ ঘণ্টা আগে