বর্তমান সময়ের বড় চ্যালেঞ্জগুলোর একটি জলবায়ু সংকট মোকাবিলা। এটা একটা আন্তর্জাতিক সংকট। বিশ্বের কোনো এক প্রান্ত আক্রান্ত হলে, অন্য প্রান্ত এর হাত থেকে বাঁচার কোনো জো নেই। ইতিমধ্যে বিশ্বের দেশে দেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়তে শুরু করেছে।
এ অবস্থায় গতকাল মঙ্গলবার থেকে নিউইয়র্কে শুরু হওয়া জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশন (ইউএনজিএ) শুরু আগের দিন সোমবার সংস্থাটির সদর দপ্তরে এক বৈঠকে মিলিত হয়েছিলেন কয়েকজন শীর্ষ বিশ্বনেতা। জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস ও ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের যৌথ সভাপতিত্বে এতে যুক্তরাষ্ট্রের জলবায়ু দূত জন কেরি, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), চীন, কোস্টারিকা ও নেপাল এবং উন্নত দেশের কয়েকজন প্রতিনিধি অংশ নেন। তাঁরা ইউএনজিএতে প্রতিবছর জলবায়ু তহবিল বাস্তবায়নের ওপর জোর দিতে সম্মত হন।
গত শতকের নব্বইয়ের দশকের গোড়ায় জাতিসংঘের অধীনে জলবায়ু নিয়ে প্রথমবারের মতো বড় ধরনের ঐকমত্যে পৌঁছায় বিশ্ব সমাজ, যা কিয়োটো প্রোটোকল নামে পরিচিত। যতটা আশা করা হয়েছিল, ততটা ফল দেয়নি এ প্রোটোকল। নানা কারণে এরপর গুরুত্বপূর্ণ দ্বিতীয় পদক্ষেপটি নিতে জাতিসংঘকে ২০১৫ সাল পর্যন্ত বা ২৩ বছর অপেক্ষা করতে হয়েছে। এ চুক্তিই এখন পর্যন্ত জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সবচেয়ে গ্রহণযোগ্য চুক্তি, যা প্যারিস চুক্তি নামে পরিচিত।
এটি চূড়ান্ত করার অল্প কিছুদিন আগে বিশ্বের ধনী দেশগুলো গরিব দেশগুলোর জন্য ২০২০ সাল থেকে প্রতিবছর ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দেয়। এ অর্থ দিয়ে গরিব দেশগুলো জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নানা প্রকল্প হাতে নেবে, এমনটি ছিল উদ্দেশ্য। ধনী দেশগুলোর এ ঘোষণার যুক্তি ছিল, আমরাই যেহেতু বেশি কার্বন নিঃসরণ করি, তাই আমাদের কিছুটা দায়িত্ব নিতে হয়। প্রসঙ্গ, বিশ্বের বার্ষিক কার্বন নিঃসরণের প্রায় ৮০ ভাগ করে উন্নত দেশগুলো। আর বিশ্বের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৮৫ শতাংশই তাদের। অন্যদিকে জলবায়ু পরিবর্তনে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে গরিব দেশগুলো।
অক্সফামের এক প্রতিবেদনে বলা হয়, গত বছরের জলবায়ু তহবিলে ২ হাজার কোটি ডলার ঘাটতি পড়েছে। বিরাজমান পরিস্থিতিতে চলমান ইউএনজিএর ভাষণে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জলবায়ু তহবিল বাস্তবায়নে নিজেদের ভূমিকা আরও জোরদার করার ঘোষণা দেবেন বলে আশা করা হচ্ছে।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
১৪ মিনিট আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
১ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
২ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৩ ঘণ্টা আগে